AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Navami 2025: রাম নবমীর দিন অস্ত্র নিয়ে বেরলে কী হবে? জানিয়ে দিলেন CP

Ram Navami: মঙ্গলবার তিলজলা, গার্ডেনরিচ সহ বিভিন্ন এলাকার যে সকল জায়গা থেকে রাম-নবমীর মিছিল বেরতে পারে সেই সব স্থান পরিদর্শন করেন সিপি। পরিষ্কার বার্তা দেন, কোথাও কেউ যদি অশান্তি ছড়ানোর চেষ্টা করেন পুলিশ আগে থেকেই সচেষ্ট থাকবে। প্রয়োজনে পদক্ষেপও করা হবে।

Ram Navami 2025: রাম নবমীর দিন অস্ত্র নিয়ে বেরলে কী হবে? জানিয়ে দিলেন CP
কী বললেন সিপি?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 02, 2025 | 2:23 PM
Share

কলকাতা: রাম নবমীর আগে সতর্ক পুলিশ। কসবা থানার আধিকারিকদের সঙ্গে বৈঠক পুলিশ কমিশনার মনোজ ভার্মার। উৎসবে কেউ বাধা দিয়ে ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্র নিয়ে রাস্তায় বেরলে আইন অনুযায়ী ব্যবস্থা। এমনই কড়া বার্তা দিয়েছেন সিপি।

মঙ্গলবার তিলজলা, গার্ডেনরিচ সহ বিভিন্ন এলাকার যে সকল জায়গা থেকে রাম-নবমীর মিছিল বেরতে পারে সেই সব স্থান পরিদর্শন করেন সিপি। পরিষ্কার বার্তা দেন, কোথাও কেউ যদি অশান্তি ছড়ানোর চেষ্টা করেন পুলিশ আগে থেকেই সচেষ্ট থাকবে। প্রয়োজনে পদক্ষেপও করা হবে।

এর পাশাপাশি নজর রাখা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও। কারণ, হাওড়ার শ্যামপুর এলাকায় যে ধরনের প্ল্যাকার্ড তৈরি করে অশান্তির চেষ্টা করা হয়েছে, তার জন্য পুলিশ গ্রেফতারও করেছে। তাই রাম নবমীর দিন যাতে কোনও রকম অশান্তি না ছড়ায় তৎপর রয়েছে পুলিশ। এ দিন মনোজ ভার্মা বলেন, “কোনও রকম অশান্তি যাতে না হয় সেই চেষ্টাই করা হচ্ছে। আর কেউ যদি সেই চেষ্টা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওই অতিরিক্ত পুলিশ ফোর্স থাকবে। সকলকে বলছি কেউ প্ররোচনায় পা দেবেন না। অস্ত্র নিয়ে বেরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউ যেন এটা ভুল ধারনায় না থাকেন যে কোনও অ্যাকশন নেওয়া হবে না।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?