AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Football: দুই প্রধানের আবেদনে সাড়া দিল রাজ্য, ISL-এ আর ভাড়া দিতে হবে না দুই প্রধানকে

ISL 2026-27: বে এই নতুন নয়, গত মরসুমেও দুই প্রধানের জন্য ভাড়া মকুব করে দেওয়া হয়। সেই সময় মোহনবাগান নিজেদের ঘরের মাঠ হিসেবে যুবভারতীকে বাছলেও লাল-হলুদ ব্রিগেড বেছে নিয়েছিল কিশোরভারতী স্টেডিয়ামকে। এই নিয়ে সমর্থকদের রোষের মুখে পড়েছিলেন লাল-হলুদ কর্মকর্তারা।

Kolkata Football: দুই প্রধানের আবেদনে সাড়া দিল রাজ্য, ISL-এ আর ভাড়া দিতে হবে না দুই প্রধানকে
ফাইল ছবিImage Credit: Facebook
| Edited By: | Updated on: Oct 28, 2026 | 8:11 PM
Share

কলকাতা: চলছে আইএসএল। এর মধ্যেই কলকাতার দুই প্রধান, ইস্টবেঙ্গল ও মোহনবাগান – এদেরকে স্বস্তি দিল রাজ্য সরকার। চলতি আইএসএল মঞ্চে হোম ম্যাচ হিসেবে দুই দলই ব্যবহার করে যুবভারতী স্টেডিয়াম। এবার থেকে আর কোনও হোম ম্যাচে এই দুই দলকে দিতে হবে না স্টেডিয়ামের ভাড়া। এর ফলে ক্লাব দুটির আর্থিক খরচ অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে। বুধবার এই ঘোষণা করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

সচরাচর যুবভারতীতে খেলতে গেলে ম্যাচ প্রতি লক্ষাধিক টাকা দিতে হয় রাজ্য সরকারকে। এবার থেকে এই আইএসএল এর জন্য আর এই টাকা দিতে হবে না। এর ফলে দুই ক্লাবের খরচ অনেকটা কমবে। তবে এর ফলে টিকিটের দাম কমবে কি না, তা জানানো হয়নি। এর আগে দুই ক্লাবের তরফ থেকেই রাজ্যের ক্রীড়া দপ্তরের কাছে আবেদন করা হয়েছিল, যাতে স্টেডিয়ামের ভাড়া মকুব করে দেওয়া হয়। দুই শতাব্দীপ্রাচীন ক্লাবের ‘কথা শুনল’ রাজ্যের ক্রীড়া দপ্তর।

ইস্টবেঙ্গলের জন্য আগেই এএফসি-র ম্যাচের ভাড়া মকুব করে দেওয়া হয়েছে। এবার আইএসএলও করে দেওয়া হল। একই সঙ্গে বাগানকেও আর দিতে হবে না স্টেডিয়ামের ভাড়া। তবে এই নতুন নয়, গত মরসুমেও দুই প্রধানের জন্য ভাড়া মকুব করে দেওয়া হয়। সেই সময় মোহনবাগান নিজেদের ঘরের মাঠ হিসেবে যুবভারতীকে বাছলেও লাল-হলুদ ব্রিগেড বেছে নিয়েছিল কিশোরভারতী স্টেডিয়ামকে। এই নিয়ে সমর্থকদের রোষের মুখে পড়েছিলেন লাল-হলুদ কর্মকর্তারা। খরচ কমাতে যুবভারতীতে ম্যাচ আয়োজন করতে চায়নি ক্লাবের প্রধান ইনভেস্টর ইমামি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দ্বারস্থ হন ইস্টবেঙ্গলের কর্মকর্তারা। তাঁর হস্তক্ষেপেই ইস্টবেঙ্গল ক্লাবের যুবভারতীতে খেলার সম্পূর্ণ খরচ মকুব করে দেয় যুবভারতী কর্তৃপক্ষ। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আবারও।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?