AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Burdwan Artist Kali Idol: চোখের নিমেষে পুড়ে ছাই ৩৫টি কালী মূর্তি, পুজোর মুখে ভয়াবহ ঘটনা

Kali Puja: স্থানীয় বাসিন্দাদের দাবি, রাত প্রায় আড়াইটা থেকে পৌনে তিনটের দিকে হঠাৎ কারখানায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। দমকল পৌঁছনোর আগেই প্রতিবেশীরা সাবমার্সিবল ও পার্শ্ববর্তী পুকুর থেকে জল এনে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

Burdwan Artist Kali Idol: চোখের নিমেষে পুড়ে ছাই ৩৫টি কালী মূর্তি, পুজোর মুখে ভয়াবহ ঘটনা
ভেঙে পড়েছেন শিল্পীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 28, 2026 | 9:59 PM
Share

বর্ধমান: কালীপুজোর মাত্র কয়েকদিন আগেই বিপর্যয়। এতদিন ধরে একটু একটু করে গড়ে তোলা সব মূর্তি এক লহমায় পুড়ে ছাই হয়ে গেল। বিভিন্ন ক্লাবের কাছ থেকে অ্যাডভান্স নেওয়াও হয়ে গিয়েছে। তারপরও প্রায় লক্ষাধিক টাকার মূর্তি নষ্ট হয়ে গেল চোখের নিমেষে। এই অবস্থায় চোখের জল বাধ মানছে না শিল্পীর।

বর্ধমান শহরের ছোটনীলপুর সুভাষপাড়া এলাকার ঘটনা। মাত্র কয়েকদিনে কীভাবে ঠাকুর যোগান দেবেন, ভেবে পাচ্ছেন না শিল্পী। এই ঘটনার পিছনে চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি।

সুভাষপাড়া এলাকার মৃৎশিল্পী সুবোধ দাসের কারখানায় মঙ্গলবার গভীর রাতে বিধ্বংসী আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই ৩৫টি কালী প্রতিমার খড়ের কাঠামো, সাজসজ্জার উপকরণ ও প্রতিমা তৈরির বিপুল সামগ্রী পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এছাড়া কারখানায় থাকা একটি বাইক ও সাইকেলেও আগুনে ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে লক্ষাধিক টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে শিল্পীর।

​স্থানীয় বাসিন্দাদের দাবি, রাত প্রায় আড়াইটা থেকে পৌনে তিনটের দিকে হঠাৎ কারখানায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। দমকল পৌঁছনোর আগেই প্রতিবেশীরা সাবমার্সিবল ও পার্শ্ববর্তী পুকুর থেকে জল এনে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে প্রতিমা তৈরির কারখানা পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।

​প্রতিবেশীদের অনুমান, এলাকায় দীর্ঘদিন ধরে উপদ্রব চালানো এক চোরকে হাতেনাতে ধরতে সাহায্য করেছিলেন শিল্পী। সেই চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেই আক্রোশ থেকেই চোরের দলের লোকজন গভীর রাতে কারখানায় পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে বলে তাদের অনুমান। কালীপুজোর মুখে অগ্রিম নেওয়া প্রতিমা কীভাবে নির্দিষ্ট সময়ে ডেলিভারি দেবেন, তা ভেবেই এখন দিশেহারা শিল্পীরা। ​ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত কারণ ও অভিযুক্তদের শনাক্ত করতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?