CM Suvendu Adhikari: ৫ নভেম্বর ৪৮ লক্ষ অ্যাকাউন্টে ঢুকবে টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
PM Kisan Samman Nidhi: পিএম কিসান সম্মান নিধির অর্থ বিলি ঘোষণার পাশাপাশিই জানানো হয়েছে যে রাজ্যের ‘কৃষক বন্ধু’ প্রকল্পের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান এই প্রকল্পের নতুন নাম হচ্ছে ‘মুখ্যমন্ত্রী কিসান সম্মান নিধি’। বুধবারের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা: নতুন শিল্পনীতি পাস হল রাজ্য মন্ত্রিসভায়। আগামী ৫ নভেম্বর রাজ্যে নতুন শিল্পনীতির ঘোষণা হবে। আজ নবান্ন থেকে রাজ্যের কৃষকদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। রাজ্যের ৪৮ লক্ষ কৃষক পাবেন ২০০০ টাকা।
রাজ্যের কৃষকদের জন্য সুখবর। নতুন সরকারে কৃষকরা পাবেন পিএম কিসান সম্মান নিধির টাকা। তিন কিস্তিতে মোট ছয় হাজার টাকা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। সেই কিস্তির টাকাই পাবেন রাজ্যের কৃষকরা।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ৫ নভেম্বর রাজ্যের প্রায় ৪৮ লক্ষ কৃষক পিএম কিসান সম্মান নিধির টাকা পাবেন। দুই হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে তাদের। জানা গিয়েছে, হুগলির পুরশুড়া থেকে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পের টাকা দেওয়া হবে।
পিএম কিসান সম্মান নিধির অর্থ বিলি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। এছাড়া অন্যান্য মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত থাকবেন।
পিএম কিসান সম্মান নিধির অর্থ বিলি ঘোষণার পাশাপাশিই জানানো হয়েছে যে রাজ্যের ‘কৃষক বন্ধু’ প্রকল্পের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান এই প্রকল্পের নতুন নাম হচ্ছে ‘মুখ্যমন্ত্রী কিসান সম্মান নিধি’। বুধবারের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
