AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jyotika Jyoti Arrested: মধ্যরাতে নিজের বাড়ি থেকে গ্রেফতার বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, কেন?

Jyotika Jyoti Facebook Live Arrest: বাড়ির সামনে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পাওয়ার পরই একাধিকবার ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। লাইভে তাঁকে আবেগাপ্লুত হয়ে কান্নাকাটি করতে দেখা যায়। সেখানে অভিনেত্রী দাবি করেন, ঠিক কী কারণে বা কোন অভিযোগে পুলিশ তাঁর ফ্ল্যাটে এসেছে, সে বিষয়ে তাঁর বিন্দুমাত্র ধারণা নেই।

Jyotika Jyoti Arrested: মধ্যরাতে নিজের বাড়ি থেকে গ্রেফতার বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, কেন?
| Updated on: Nov 19, 2026 | 3:54 PM
Share

ঢাকার বিনোদন জগতে ফের বড়সড় চাঞ্চল্য ছড়াল। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে উত্তরায় তাঁর নিজস্ব ফ্ল্যাট থেকে তাঁকে আটক করা হয় বলে জানা গিয়েছে। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এবং ডিবির উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার ইলিয়াস কবীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে কোন নির্দিষ্ট মামলায় তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

বাড়ির সামনে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পাওয়ার পরই একাধিকবার ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। লাইভে তাঁকে কান্নাকাটি করতে দেখা যায়। সেখানে অভিনেত্রী দাবি করেন, ঠিক কী কারণে বা কোন অভিযোগে পুলিশ তাঁর ফ্ল্যাটে এসেছে, সে বিষয়ে তাঁর বিন্দুমাত্র ধারণা নেই।

জ্যোতির কথায়, “আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে। আমি কোনও অন্যায়ের সঙ্গে জড়িত নই।” পুলিশের উদ্দেশে অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আমাকে ফোন করে ডাকলে আমি নিজেই থানায় চলে যেতাম। আমার হাতে হাতকড়া পরাবেন না, আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।” লাইভের শেষ পর্যায়ে নিজের মা-বাবাকে অভয় দিয়ে অভিনেত্রী বলেন, “আমি ভয় পাচ্ছি না। বাবা-মা, তোমরা ভয় পেয়ো না।”

২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় উঠে আসে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই বছরের সেপ্টেম্বরে সেই গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্যের অভিযোগে তীব্র সমালোচনা শুরু হয়। সেই গ্রুপের সদস্য তালিকায় নাম ছিল জ্যোতিকা জ্যোতিরও। যদিও সে সময় ফেসবুক লাইভে এসে অভিনেত্রী দাবি করেছিলেন, গ্রুপটি কারও ক্ষতি করার উদ্দেশ্যে তৈরি হয়নি; বরং আন্দোলন চলাকালীন ঢাকার পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করাই ছিল উদ্দেশ্য।

ওই বিতর্কের জেরে ২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে পাওয়া চুক্তিভিত্তিক নিয়োগ থেকেও বাদ পড়েন তিনি। ২০২৪ সালের সেপ্টেম্বরে সহকর্মীদের প্রতিবাদের মুখে পড়ার পর ৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁর নিয়োগ বাতিল করা হয়।

এছাড়া ২০২৬ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া অভিযোগেও জ্যোতির নাম ছিল বলে খবর পাওয়া যায়। তবে বর্তমান এই গ্রেফতারির সঙ্গে সেই পুরনো অভিযোগের কোনও সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা এখনও স্পষ্ট হয়নি।

Follow Us