Deadbody Recover: খোঁজ মিলছিল না, পরে রক্তাক্ত দেহ উদ্ধার হল ব্যক্তির

Deadbody Recover: পরবর্তীতে খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা খবর পান কোচবিহারের সাগরদিঘি থেকে একটি দেহ উদ্ধার হয়েছে। সেখানে এসেই জানা যায় ওই ব্যক্তি তাঁদের পরিবারের। দেহ উদ্ধার করে কোচবিহার এম জেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Deadbody Recover: খোঁজ মিলছিল না, পরে রক্তাক্ত দেহ উদ্ধার হল ব্যক্তির
মৃতদেহ উদ্ধারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 18, 2024 | 8:33 AM

কোচবিহার: কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন। খোঁজ মিলছিল না তাঁর। অবশেষে উদ্ধার হল দেহ। যা নিয়ে জোর চাঞ্চল্য ছড়াল কোচবিহারের সাগর দিঘিতে। জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি।

পরবর্তীতে খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা খবর পান কোচবিহারের সাগরদিঘি থেকে একটি দেহ উদ্ধার হয়েছে। সেখানে এসেই জানা যায় ওই ব্যক্তি তাঁদের পরিবারের। দেহ উদ্ধার করে কোচবিহার এম জেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম সঞ্জীব কুমার দেব। তাঁর বয়স প্রায় ৪৬ বছর। বাড়ি বলরামপুর সংলগ্ন এলাকায়। কিন্তু বেশ কিছু দিন ধরেই ওই ব্যক্তি কোচবিহারের নতুন বাজার এলাকায় ভাড়া নিয়ে থাকতেন। কিন্তু তাঁর এই মৃত্যু ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারে। এ দিকে, কীভাবে ওই মৃত্যু ঘটেছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। কেন আর কীভাবে মৃত্যু তাই নিয়ে তদন্ত শুরু হয়েছে পুলিশ।

Follow Us