Rathindra Bose: ‘আমার সঙ্গে যাঁরা ছবি তুলবেন…’, সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা স্পিকারের

Assembly Speaker: রাজ্যের সমস্ত বিধায়কের কাছেও আবেদন জানাবেন বলে জানান স্পিকার। প্রত্যেক বিধায়ক যেন নিজের বিধানসভা এলাকায় প্রতি মাসে অন্তত ১০০টি করে গাছ লাগানোর উদ্যোগ নেন, এমনটাই আর্জি তাঁর। এর ফলে এলাকায় গাছের সংখ্যা বাড়বে এবং পরিবেশ রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আগামী প্রজন্মের জন্য সবুজ পরিবেশ রেখে যাওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান তিনি।

Rathindra Bose: আমার সঙ্গে যাঁরা ছবি তুলবেন..., সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা স্পিকারের
রথীন্দ্র বোসImage Credit source: Facebook

Nov 24, 2026 | 11:07 PM

কোচবিহার: সেলফি তোলার পরিবর্তে একটি করে গাছ লাগানোর বার্তা দিলেন রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস (Speaker Rathindranath Bose)। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে এই বার্তা তুলে ধরেন তিনি। হঠাৎ এমন পোস্ট কেন? TV9 বাংলার প্রশ্নের উত্তরে স্পিকার জানান, পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানো অত্যন্ত জরুরি। তাই তাঁর সঙ্গে ছবি তোলার পরিবর্তে প্রত্যেকে যেন একটি করে গাছ লাগান, সেই বার্তাই দিতে চান তিনি।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির প্রসঙ্গও তুলে ধরেন স্পিকার। তিনি বলেন, মা আমাদের ভালোবাসার অন্যতম আশ্রয়। তাই মায়ের নামে একটি করে গাছ লাগানো উচিত। প্রধানমন্ত্রীর সেই উদ্যোগকে অনুসরণ করেই তিনি এই বার্তা দিচ্ছেন।

ফেসবুকে তিনি লিখেছেন, “আমার সঙ্গে যাঁরা ছবি তুলবেন, তাঁদের কাছে আমার একান্ত অনুরোধ, ছবি তোলার পর মায়ের নামে একটি করে গাছ লাগাবেন।”

পাশাপাশি রাজ্যের সমস্ত বিধায়কের কাছেও আবেদন জানাবেন বলে জানান স্পিকার। প্রত্যেক বিধায়ক যেন নিজের বিধানসভা এলাকায় প্রতি মাসে অন্তত ১০০টি করে গাছ লাগানোর উদ্যোগ নেন, এমনটাই আর্জি তাঁর। এর ফলে এলাকায় গাছের সংখ্যা বাড়বে এবং পরিবেশ রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আগামী প্রজন্মের জন্য সবুজ পরিবেশ রেখে যাওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান তিনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us