TMC-CPIM Chaos: সিপিআইএম এজেন্টকে ‘মারধর’, প্রাণে মেরে ফেলার ‘হুমকি’, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

May 01, 2026 | 4:16 PM

WB Assembly Election 2026: তৃণমূল অঞ্চল সভাপতির নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। সিপিএমের এজেন্টকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। জানা গিয়েছে, রাতে রুহুলের পরিবার খবর পেয়ে কোনও রকমে রুহুলকে উদ্ধার করে। পুলিশে অভিযোগ জানানোর পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে খবর।

মুর্শিদাবাদের ইসলামপুরে সিপিআইএম এজেন্টকে মারধরের অভিযোগ। জানা গিয়েছে, লোচনপুরে গতকাল রাতে ৪০ নম্বর বুথের সিপিআইএম এজেন্ট রুহুল আমিনকে একদল তৃণমূল নেতা প্রকাশ্যে চায়ের দোকানে মারধরের করে বলে অভিযোগ। তৃণমূল অঞ্চল সভাপতির নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। সিপিএমের এজেন্টকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। জানা গিয়েছে, রাতে রুহুলের পরিবার খবর পেয়ে কোনও রকমে রুহুলকে উদ্ধার করে। পুলিশে অভিযোগ জানানোর পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে খবর।

Follow Us