Cyclone Remal Electrocution: রেমালেও এড়ানো গেল না সেই বিপর্যয়, ঝড়-জল নয় প্রাণ কাড়ল ‘চোরা বিদ্যুৎ’

Cyclone Remal Electrocution: পানিহাটির রাজারোডে হুকিংয়ের তার পড়ে ছিল। ওই তারটি রাস্তার ধারের কোনও ঘুমটি দোকানেরই বলে মনে করা হচ্ছে। রবিবার রাতে প্রবল ঝড়ে সেই তার ছিঁড়ে পড়ে জলে। সোমবার সকালে বাড়ির সামনে রাস্তায় বেরিয়ে ছিলেন গোপাল। তখনই তারে স্পর্শ হয় তাঁর পা। জলের মধ্যেই লুটিয়ে পড়েন তিনি।

Cyclone Remal Electrocution: রেমালেও এড়ানো গেল না সেই বিপর্যয়, ঝড়-জল নয় প্রাণ কাড়ল চোরা বিদ্যুৎ
পানিহাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 27, 2024 | 3:16 PM

পানিহাটি:  রেমাল দুর্যোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হুকিংয়ের তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গোপাল বর্মন (৪৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটির রাজারোডে হুকিংয়ের তার পড়ে ছিল। ওই তারটি রাস্তার ধারের কোনও ঘুমটি দোকানেরই বলে মনে করা হচ্ছে। রবিবার রাতে প্রবল ঝড়ে সেই তার ছিঁড়ে পড়ে জলে। সোমবার সকালে বাড়ির সামনে রাস্তায় বেরিয়ে ছিলেন গোপাল। তখনই তারে স্পর্শ হয় তাঁর পা। জলের মধ্যেই লুটিয়ে পড়েন তিনি।

তাঁকে উদ্ধার করে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। খড়দহ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। আর এই ঘটনার পরই রাজা রোড এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

মৃত ব্যক্তির মেয়ে জানিয়েছেন, ঘুমটি দোকানের পিছনেই ছিল জলাশয়। সকালে বৃষ্টির জলে মাছ ধরতে গিয়েছিলেন তাঁর বাবা। তখনই তারে পা ঠেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, “এখানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। দোকানের হুকিং তার ছিঁড়ে পুরো টিনের বডি কারেন্ট হয়ে গিয়েছিল। তার থেকেই দুর্ঘটনা।” আরও বড় বিপদের আশঙ্কা করছেন কাউন্সিলর। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার ধারের দোকানের সমস্ত ঘুমটি দোকানগুলিতেই হুকিং করে বিদ্যুৎ সংযোগ নেওয়া। বিষয়টি নিয়ে পদক্ষেপের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারাই।

এর আগেও দুর্যোগে কলকাতা- পার্শ্ববর্তী এলাকাগুলিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। বেলঘরিয়াতে দুটি কিশোরীর মৃত্যু, হরিদেবপুরে এক নাবালক, রাজভবনের সামনে এক যুবকের মৃত্যুর স্বাক্ষী থেকেছে প্রশাসন। তারপরও এবার রেমাল দুর্যোগে এড়ানো গেল না এই বিপদ।

Loading...
Unable to load recommendations.
Follow Us