Balurghat: ট্রেন থামার পরও সকলে ভেবেছিলেন ঘুমাচ্ছেন, বাঙ্কার সাফাই করতে গিয়ে দৃশ্য দেখে হতবাক রেলকর্মীরা

Balurghat: রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে,  শুক্রবার দুপুরে বালুরঘাট স্টেশনের ট্রেন আসার পরই যাত্রীরা সকলেই নেমে যায়। এরপর ট্রেনের কামরা পরিষ্কার করার সময় হঠাৎ বিষয়টি রেলের সাফাই কর্মীদের নজরে আসে। বাঙ্কারে কেউ ঘুমিয়ে রয়েছেন ভেবে, তাঁরা প্রথমে ডাকাডাকি শুরু করে। তবে ডাকে সাড়া না মেলায় জিআরপি থানায় খবর দেওয়া হয়।

Balurghat:  ট্রেন থামার পরও সকলে ভেবেছিলেন ঘুমাচ্ছেন, বাঙ্কার সাফাই করতে গিয়ে দৃশ্য দেখে হতবাক রেলকর্মীরা
ট্রেনের বাঙ্কার থেকে উদ্ধার দেহImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 27, 2026 | 6:56 PM

বালুরঘাট: ট্রেনের কামরার বাঙ্কার থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বালুরঘাটে। শুক্রবার দুপুরে বালুরঘাট স্টেশনে এসে দাঁড়ায় ভাতিন্ডা এক্সপ্রেস।  সেই ট্রেনের জেনারেল কামরার বাঙ্কার থেকে উদ্ধার হয় দেহ। মৃতের নাম বাদে কোন কিছুই জানতে পারিনি বালুরঘাট জিআরপি থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম ভবেশ দেবনাথ(৪৫)।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে,  শুক্রবার দুপুরে বালুরঘাট স্টেশনের ট্রেন আসার পরই যাত্রীরা সকলেই নেমে যায়। এরপর ট্রেনের কামরা পরিষ্কার করার সময় হঠাৎ বিষয়টি রেলের সাফাই কর্মীদের নজরে আসে। বাঙ্কারে কেউ ঘুমিয়ে রয়েছেন ভেবে, তাঁরা প্রথমে ডাকাডাকি শুরু করে। তবে ডাকে সাড়া না মেলায় জিআরপি থানায় খবর দেওয়া হয়। পরে জিআরপি এবং রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন ওই ব্যক্তি মৃত অবস্থায় বাঙ্কারে পড়ে রয়েছেন।

পরে দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়।  তার কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত কিছু কাগজ উদ্ধার হয়েছে। তবে সেখানে নাম ও বয়স বাদে কোন কিছুই লেখা নেই। বালুরঘাট জিপি থানার প্রাথমিক অনুমান ট্রেনে বাড়ি ফেরার সময় অসুস্থতার কারণেই ওই যাত্রীর মৃত্যু রেলের কামরায় হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে বালুরঘাট জিআরপি থানার পুলিশ।

Follow Us