Siliguri News: এবার শিলিগুড়িকে মহানগর হিসাবে গড়ে তুলতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার

Siliguri: শিলিগুড়ি পৌরনিগম ছাড়াও আগামী দিনে শিবমমদিরেনতুন পুরসভা এবং ডাবগ্রাম-ফুলবাড়িতে আরেকটি নতুন পৌরসভার প্রস্তাব নিয়েছিল নতুন সরকার। কিন্তু এবার আর বৃহত্তর লক্ষেই নতুন দুটি পৌরসভার বদলে দুই এলাকাকে শিলিগুড়ি কর্পোরেশনের আওতায় আনতে প্রস্তাব দিচ্ছে বিজেপি।

Siliguri News: এবার শিলিগুড়িকে মহানগর হিসাবে গড়ে তুলতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার
বড় উদ্যোগ নিচ্ছে সরকারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 04, 2026 | 6:29 PM

শিলিগুড়ি: সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর তাঁর জেলা সফরের পর এবার মহানগর হিসেবে শিলিগুড়িকে গড়ে তুলতে ডাবগ্রাম-ফুলবাড়ি, মাটিগাড়া-শিবমন্দির-বাগডোগরাকে পৌরনিগমের অন্তর্ভুক্ত করার প্রস্তাব শাসক দল বিজেপির (BJP)।

শিলিগুড়ি পৌরনিগম ছাড়াও আগামী দিনে শিবমমদিরেনতুন পুরসভা এবং ডাবগ্রাম-ফুলবাড়িতে আরেকটি নতুন পৌরসভার প্রস্তাব নিয়েছিল নতুন সরকার। কিন্তু এবার আর বৃহত্তর লক্ষেই নতুন দুটি পৌরসভার বদলে দুই এলাকাকে শিলিগুড়ি কর্পোরেশনের আওতায় আনতে প্রস্তাব দিচ্ছে বিজেপি।

এ প্রসঙ্গে বলতে গিয়ে জেলা বিজেপি সভাপতি অরুন মণ্ডল জানান, “এখানে মানুষ আমাদের উজার করে ভোট দিয়েছেন। এবার আমাদের দেওয়ার পালা। মুখ্যমন্ত্রী গতকালই পৌরনিগমে এসে বলেছেন এখানে নতুন বাড়ি তৈরির জায়গা নেই। কলকাতার পর বড় পৌরনিগম শিলিগুড়ি। এই ভাবনা মাথায় রেখেই বিজেপি সরকারকে প্রস্তাব দিচ্ছে আক্ষরিক অর্থে শহরকে মহানগর করতে নতুন দুই পুরসভারবদলে এই এলাকাগুলিকে কর্পোরেশনের আওতায় আনা হোক।”

প্রাক্তন মেয়র গৌতম দেব জানান, “ওরা দুই নতুন পুরসভা করবে বলেছিল। এখন যদি নীতি বদলায় দেখা যাক কি দাড়ায়। আমাদের জানা নেই।”

 

Loading...
Unable to load recommendations.
Follow Us