Siliguri BJP: সকালে দল থেকে সাসপেন্ড, দুপুরেই সোনা চুরির অভিযোগে গ্রেফতার বিজেপির যুব মোর্চার নেতা

Siliguri: এই থানাতেই দিন কয়েক আগে ট্রাক থামিয়ে তোলাবাজির ঘটনায় দুজনকে আগে গ্রেফতার করেছে পুলিশ। এই তোলাবাজিতে নাম জড়ায় ওবিসি মর্চার সম্পাদক সঞ্জয় বিশ্বাসের। সেই সঞ্জয় পলাতক। তাঁকেও সাসপেন্ড করেছে দল। যুব মোর্চার জেলা সভাপতি সৌরভ সরকার বলেন, " "

Siliguri BJP: সকালে দল থেকে সাসপেন্ড, দুপুরেই সোনা চুরির অভিযোগে গ্রেফতার বিজেপির যুব মোর্চার নেতা
গ্রেফতার হওয়া বিজেপি যুব নেতাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 21, 2026 | 9:01 PM

শিলিগুড়ি: সকালে দল থেকে সাসপেন্ড হয়। দুপুরে গ্রেফতার বিজেপি যুব মোর্চা নেতা। এনজেপি থানায় সোনা চুরির ঘটনায় গ্রেফতার হলেন বিজেপি যুব মোর্চার নেতা নয়ন সরকার। এই ঘটনায় একটি সোনার দোকানের মালিকসহ আরও দুজনও পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। বস্তুত, ক্ষমতায় আসার পরই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik bhattacharya) হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, কোনও তোলাবাজির ঘটনা বরদাস্ত করা হবে না। পরে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও একই বার্তা দিয়েছিলেন। সেই মতো অভিযোগ উঠতেই কড়া পদক্ষেপ নিল দল।

ডাবগ্রাম-ফুলবাড়ির মণ্ডল ৩ যুবমোর্চার সম্পাদক ছিলেন নয়ন সরকার।
পুজোর সময়ে একটি সোনা চুরির ঘটনা ঘটে। অভিযোগ, সোনা গলিয়ে বিক্রিতে সাহায্য করার অভিযোগে নয়নকে আটক করে জিঞ্জাসাবাদ করে পুলিশ। দোষ স্বীকারও করেন তিনি বলে পুলিশ সূত্রে খবর। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে।

এই থানাতেই দিন কয়েক আগে ট্রাক থামিয়ে তোলাবাজির ঘটনায় দুজনকে আগে গ্রেফতার করেছে পুলিশ। এই তোলাবাজিতে নাম জড়ায় ওবিসি মর্চার সম্পাদক সঞ্জয় বিশ্বাসের। সেই সঞ্জয় পলাতক। তাঁকেও সাসপেন্ড করেছে দল। যুব মোর্চার জেলা সভাপতি সৌরভ সরকার বলেন, “এই ধরনের কাজ যে করবে তাদের প্রতি দল পদক্ষেপ করবে। বিজেপিকে কলুষিত করতে দেব না কোনও ভাবেই। এই দল তৃণমূলীকরণ হবে না। এর জন্য় যত ধরনের কঠোর পদক্ষেপ করতে হবে করব।”

Loading...
Unable to load recommendations.
Follow Us