Siliguri: প্রাইভেট টিউটরের সঙ্গে প্রেম! আচমকা তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারে রণক্ষেত্র শিলিগুড়ি

Mysterious Death: সোমবার সকালে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরাই তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দেন। খবর চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়।

Siliguri: প্রাইভেট টিউটরের সঙ্গে প্রেম! আচমকা তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারে রণক্ষেত্র শিলিগুড়ি
ব্যাপক উত্তেজনা গোটা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 23, 2026 | 8:08 PM

শিলিগুড়ি: তরুণীর মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা শিলিগুড়ির গুরুং বস্তি এলাকা। পরিস্থিতি এমনই দাঁড়াল যে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে মাঠে নামতে হল পুলিশকে। ভাঙচুর প্রেমিকের বাড়ি। মাটিতে মিশিয়ে দেওয়া হল বাইক। থমথমে গোটা এলাকা। জানা গিয়েছে, এক যুবক ও ওই তরুণীর মধ্যে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। যদিও শুরুতে ওই যুবক তরুণীর প্রাইভেট টিউটর ছিলেন। ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। এলাকায় তা জানাজানিও হয়। 

সোমবার সকালে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরাই তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দেন। খবর চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। প্রেমিকের বাড়িতে চড়াও হয় তরুণীর প্রতিবেশী, পরিচিতরা। চলে ব্যাপক ভাঙচুর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রধাননগর থানার পুলিশ। যদিও এই যুবকের পরিবার বা পরিবারের সদস্যরা কেউ এলাকায় নেই বলে খবর। 

সূত্রের খবর, কিছুদিন আগেই ওই তরুণী যুবকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু ওই যুবক এমনকি তাঁর পরিবার থেকে উল্টে বিয়েতে আপত্তি জানানো হয়। এরই মধ্যে জানা যায় যুবকের আগেই বিয়ে হয়ে গিয়েছে। সন্তানও রয়েছে। তা নিয়ে ঝামেলও হয় দুই পক্ষের মধ্যে। এরইমধ্যে এদিন সকালে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কিন্তু আচমকা কেন তিনি সিদ্ধান্ত নিলেন নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর। কাটছে না ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কথা বলা হচ্ছে তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে। যদিও তরুণীর প্রতিবেশীদের দাবি, ঘটনার নেপথ্যে তরুণী ও তাঁর পরিবারের সদস্যদেরই হাত রয়েছে। তাহলে কী বিয়ে নিয়ে ঝামেলা, বিবাহ বর্হিভূত সম্পর্কই তরুণীকে আত্মহত্যার পথে ঠেলে দিল? ভাবাচ্ছে তদন্তকারীদেরও। খোঁজ চালানো হচ্ছে তাঁর প্রেমিক ও পরিবারের সদস্যদেরও। 

Follow Us