Sankar Ghosh’s Campaign: পোস্টার ছেড়া নিয়ে গণ্ডগোল, শঙ্করের বিরুদ্ধ থানায় FIR

কী প্রমাণের ভিত্তিতে মহিলা বিজেপি সমর্থকের বাড়িতে সাদা পোশাকের পুলিশ? নোটিস কোথায়? কোনও ভিডিয়ো আছে? উত্তর দিতে পারেননি ওসি। দেখাতে পারেননি প্রমাণ। প্রায় এক ঘণ্টা ঘেরাও হয়ে থাকেন ওসিসহ পুলিশ কর্মীরা। এরপর FIR দায়ের করেন ওই ওসি।

Sankar Ghoshs Campaign: পোস্টার ছেড়া নিয়ে গণ্ডগোল, শঙ্করের বিরুদ্ধ থানায় FIR
শঙ্কর ঘোষImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 08, 2026 | 7:27 PM

শিলিগুড়ি: বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের সঙ্গে তুমুল বচসা। যার জেরে এবার প্রার্থীর বিরুদ্ধে এফআইআর করলেন পুলিশের ওসি (OC)। দিন দু’য়েক আগে এক মহিলা বিজেপি কর্মীর বাড়িতে তদন্তে গিয়ে প্রার্থীর ধমক খেয়ে ফিরতে হয় পুলিশকে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে পোস্টার ছেড়া নিয়ে তুঙ্গে ওঠে রাজনীতি।

শিলিগুড়িতে তৃণমূল বনাম বিজেপি দু তরফেই অন্যের বিরুদ্ধে পোস্টার ছেড়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে দুদিন আগে ধর্ণায় বসেন তৃণমূল প্রার্থী গৌতম দেব।
পালটা একটি ভিডিও প্রকাশ করে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ দেখান, রাতের অন্ধকারে এক শাসক কাউন্সিলরের মেয়ে, জামাই বিজেপির পতাকা খুলে ফেলে দিচ্ছেন। দু তরফেই পুলিশে অভিযোগ হয়েছে। বিজেপির অভিযোগ নিয়ে পুলিশ কিছু করেনি বলে অভিযোগ। কিন্তু গৌতমের অভিযোগ পেয়ে দু ভ্যান সাদা পোশাকের পুলিশ নিয়ে পাণিট্যাঙ্কি ফাড়ির ওসি পৌছান এক মহিলা বিজেপি কর্মীর বাড়িতে। খবর পেয়ে সেখানে ওই পুলিশকে ঘেরাও করেন প্রার্থী শঙ্কর। ওসিকে ধমক দেন প্রার্থী।

কী প্রমাণের ভিত্তিতে মহিলা বিজেপি সমর্থকের বাড়িতে সাদা পোশাকের পুলিশ? নোটিস কোথায়? কোনও ভিডিয়ো আছে? উত্তর দিতে পারেননি ওসি। দেখাতে পারেননি প্রমাণ। প্রায় এক ঘণ্টা ঘেরাও হয়ে থাকেন ওসিসহ পুলিশ কর্মীরা। এরপর FIR দায়ের করেন ওই ওসি।

শঙ্কর বলেন, “ধমক চমক দিতেই পুলিশ বেআইনি ভাবে ওই মহিলা সমর্থকের বাড়িতে গিয়েছিল। প্রমাণ দেখাতে পারেনি ওই মহিলার বিরুদ্ধে। রোজ আমাদের পোস্টার ছেড়া হচ্ছে। যার তদন্ত হচ্ছে কই? শাসকের হয়ে এসব করতে গিয়েই আমাদের চাপে পিছু হটেছে পুলিশ। আমি কমিশনে সব জানিয়েছি। শুনেছি FIR হয়েছে। সব খতিয়ে দেখছি।”

Follow Us