Dinhata Election Result 2026 LIVE: দিনহাটায় অজয় ঝড়!

West Bengal Assembly Election Results 2026 LIVE Counting and Updates: রাজনৈতিক ইতিহাস বলছে, দীর্ঘদিন বামেদের শক্ত ঘাঁটি ছিল দিনহাটা বিধানসভা কেন্দ্র। মূলত, শরিক দল ফরোয়ার্ড ব্লকেরই আধিপত্য ছিল এই কেন্দ্রে। ১৯৭৭ সাল থেকে ২০০১ পর্যন্ত এই কেন্দ্রের বিধায়ক ছিলেন কমল গুহ। উত্তরবঙ্গের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাম। বামেদের আমলে দিনহাটা তাঁরই গড় ছিল।

Dinhata Election Result 2026 LIVE: দিনহাটায় অজয় ঝড়!
দিনহাটা বিধানসভা কেন্দ্রImage Credit source: Tv9 Bangla

| Edited By: Moumita Das

May 05, 2026 | 8:17 AM

এই মুহূর্তে দেখুন দিনহাটার ফল…

সন্ধ্যা ৭টা ৪৫ : ২৫ রাউন্ড শেষে ১৭,৪৪৭ ভোটে জয়ী বিজেপি প্রার্থী অজয় রায়।

বিকেল ৪টে ১০ : বাইশ রাউন্ড শেষে ১১,১২৯ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী অজয় রায়।

বিকেল ৩টে ১০ : আঠারো রাউন্ড শেষে ৩৬৩৯ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী অজয় রায়।

সকাল ৯ টা ৫৫ : ১৩৩ ভোটে এগিয়ে তৃণমূলের উদয়ন গুহ।

সকাল ৯ টা ৩৩ : পিছিয়ে তৃণমূলের উদয়ন গুহ, ১৬৪৭ ভোটে এগিয়ে বিজেপির প্রার্থী অজয় রায়।

সকাল ৮টা ৫০ : পিছিয়ে তৃণমূলের উদয়ন গুহ, এগিয়ে বিজেপির প্রার্থী অজয় রায়।

সকাল সাড়ে ৮টা : পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূলের উদয়ন গুহ।

দিনহাটা : দিনহাটা বিধানসভা কেন্দ্র। কোচবিহার জেলার অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা। বঙ্গ রাজনীতিতে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র। কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভা কেন্দ্রটি। ১৯৫১ সাল এই বিধানসভা কেন্দ্রটি গঠিত হয়। দিনহাটা শহরের খুব কাছেই ভারত-বাংলাদেশ সীমান্ত।

রাজনৈতিক ইতিহাস বলছে, দীর্ঘদিন বামেদের শক্ত ঘাঁটি ছিল দিনহাটা বিধানসভা কেন্দ্র। মূলত, শরিক দল ফরোয়ার্ড ব্লকেরই আধিপত্য ছিল এই কেন্দ্রে। ১৯৭৭ সাল থেকে ২০০১ পর্যন্ত এই কেন্দ্রের বিধায়ক ছিলেন কমল গুহ। উত্তরবঙ্গের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাম। বামেদের আমলে দিনহাটা তাঁরই গড় ছিল। আর এখন তাঁর ছেলে উদয়ন গুহ-র গড় হিসেবেই পরিচিত দিনহাটা। কিন্তু,দু’জনের রাজনৈতিক দল আলাদা। প্রথমে বাবার দেখানো পথেই হেঁটেছিলেন উদয়ন গুহ। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ফরোয়ার্ড ব্লকের বিধায়ক হিসেবে নির্বাচিত হন। পরে তৃণমূলে যোগ দেন।

২০১৬-এর নির্বাচনে তৃণমূলের হয়েই লড়াই করে বিধায়ক হয়েছিলেন। কিন্তু, ধীরে ধীরে রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে এই কেন্দ্রে। দিনহাটায় মূলত দ্বিমুখী লড়াই শুরু হয় অর্থাৎ তৃণমূল-বিজেপি দ্বৈরথ। বা বলা ভালো উদয়ন বনাম নিশীথ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক উদয়ন গুহকে মাত্র ৫৭ পরাজিত করেন। তবে,কেন্দ্রের মন্ত্রী থাকায় নিশীথ ওই আসন ছেড়ে দেওয়ার পর উপনির্বাচন হয়। উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহ ফের বিপুল ভোটে জয়ী হয়ে বিধায়ক হন।

২০২৬ সালে দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছে বিদায়ী বিধায়ক উদয়ন গুহকেই। তাঁর বিরুদ্ধে বিজেপির টিকিটে হয়ে লড়বেন প্রার্থী অজয় রায়।

Follow Us