পুজোর মুখে কি ভিলেন হবে নিম্নচাপ? কী বলছে আবহাওয়া অফিস?

Oct 13, 2026 | 3:29 PM

আজ ও বুধবার দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে বুধবার বিকেল থেকে আবহাওয়ায় বদল আসতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি থাকলেও, ভারী দুর্যোগের কোনও সম্ভাবনা নেই। বর্ষা ইতিমধ্যেই বাংলা থেকে বিদায় নিয়েছে। তবে আজ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। এর অভিমুখ অন্ধ্রপ্রদেশের দিকে থাকায় বাংলায় এর বড় প্রভাব পড়বে না।

আজ ও বুধবার দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে বুধবার বিকেল থেকে আবহাওয়ায় বদল আসতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।

অন্যদিকে, উত্তরবঙ্গে আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে শুক্রবার ও শনিবার পাহাড়ি জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও পুজোয় ঠাকুর দেখার আনন্দ মাটি হবে না।

Published on: Oct 13, 2026 03:28 PM
Follow Us
Loading...
Unable to load recommendations.