পুজোর বাকি দিনগুলোয় কি দোসর হবে বৃষ্টি?

Oct 19, 2026 | 5:16 PM

প্রথম সপ্তমীতে বৃষ্টির ভ্রূকুটির পর কেমন থাকবে অষ্টমীর আবহাওয়া? হাওয়া অফিসের পূর্বাভাসে এবার পুজোপ্রেমীদের জন্য এল দারুণ চমক। সকাল থেকেই মেঘমুক্ত তিলোত্তমা থেকে শুরু করে গোটা বাংলা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, কোথাও আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। একেবারে ত্রয়োদশী পর্যন্ত রাজ্য জুড়ে চলবে উৎসবের 'ড্রাই ডে'।

প্রথম সপ্তমীর সন্ধ্যায় হঠাৎ বৃষ্টিতে কলকাতা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জায়গায় পুজো দেখার আনন্দে কিছুটা বাধা পড়েছিল। তবে অষ্টমীর সকাল থেকেই বদলে গিয়েছে চিত্র। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই। আকাশ থাকবে সম্পূর্ণ মেঘমুক্ত। শুধু দক্ষিণবঙ্গ নয়, স্বস্তির খবর মিলেছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও। সেখানেও আবহাওয়া পুরোপুরি শুকনো থাকার কথা জানিয়েছে হাওয়া অফিস। সব থেকে বড় খবর হল, এই মনোরম আবহাওয়া চলবে একেবারে ত্রয়োদশী পর্যন্ত। অর্থাৎ নবমী বা দশমীতেও ঠাকুর দেখা বা ভাসানের ক্ষেত্রে বৃষ্টির কোনও বাধা থাকছে না। ছাতা বা রেনকোট ছাড়াই এবার নির্বিঘ্নে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।

Follow Us
Loading...
Unable to load recommendations.