Arambag News: ‘ভয় পাবেন না,BJP আপনাদের কিছু করবে না…’

আরামবাগ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বিমান আরও বলেন, "এবারের ভোটে চারটি ফ্যাক্টর হয়েছে তাই বিজেপি ক্ষমতায় আসছে। কৃষকরা ফসলের ন্যায্য দাম পায়নি, অন্নপূর্ণা ভাণ্ডার, বেকার যুবকদের জন্য প্রতিশ্রুতি ও পরিযায়ী শ্রমিকরা দলে দলে ফিরে এসেছেন।" তবে সাংবাদিক সম্মেলন থেকে বিমানবাবুর দাবি শাসক তৃণমূল কংগ্রেস আরামবাগ মহকুমার ৪ টি বিধানসভার আসনে বেশ কিছু জায়গায় বুথ এজেন্ট দিতে পারেনি।

Arambag News: ভয় পাবেন না,BJP আপনাদের কিছু করবে না...
বিমান ঘোষImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 30, 2026 | 9:59 AM

আরামবাগ: ভোট হয়ে গিয়েছে। এবার অপেক্ষা ফলাফলের। আর তারপরই জানা যাবে কে গড়বে সরকার। কে দখল নেবে বাংলার মসনদের। তবে, তার আগে এজেন্টদের আস্বস্ত করতে দেখা গেল বিজেপি প্রার্থীকে (BJP)। ঘটনাটি ঘটেছে আরামবাগের (Arambag) পুরশুড়ায়।

পুরশুড়ার বিজেপি প্রার্থী তথা আরামবাগ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বিমান ঘোষ সকল এজেন্টদের বলেন, “আপনারা নিশ্চিন্তে নির্ভয় কাউন্টিং হলে আসুন। ভয় পাবেন না। বিজেপি আপনাদের কিছু করবে না। আমরা তৃণমূল কংগ্রেস নই,আমরা বিজেপি। আমরা পরিবর্তন চাই পশ্চিমবঙ্গে আমরা মারধর পেটাপেটি চাই না। আমরা আপনাদের সুরক্ষা দেব। আমরাই সুরক্ষা দিয়ে আপনাদের বাড়ি পৌঁছে দেব।”

আরামবাগ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বিমান আরও বলেন, “এবারের ভোটে চারটি ফ্যাক্টর হয়েছে তাই বিজেপি ক্ষমতায় আসছে। কৃষকরা ফসলের ন্যায্য দাম পায়নি, অন্নপূর্ণা ভাণ্ডার, বেকার যুবকদের জন্য প্রতিশ্রুতি ও পরিযায়ী শ্রমিকরা দলে দলে ফিরে এসেছেন।” তবে সাংবাদিক সম্মেলন থেকে বিমানবাবুর দাবি শাসক তৃণমূল কংগ্রেস আরামবাগ মহকুমার ৪ টি বিধানসভার আসনে বেশ কিছু জায়গায় বুথ এজেন্ট দিতে পারেনি।

 

Follow Us