Fake EVM: বুথের ১০০ মিটারের বাইরেই গাছতলা! সেখানেই মাদুর বিছিয়ে বসে ছিলেন আর চুপিসারে সারছিলেন সেই কাজ! পুলিশ আসতেই যা ধরা পড়ল

Fake EVM Dhaniakhali TMC Leader Detained: দশঘড়া ২ নম্বর পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল নেতা অরূপ ঘোষ ওই বুথের আশেপাশে সাধারণ ভোটারদের নকল ইভিএম দেখিয়ে তৃণমূলের চিহ্নে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। বিজেপির পক্ষ থেকে সরাসরি নির্বাচন কমিশন ও স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

Fake EVM: বুথের ১০০ মিটারের বাইরেই গাছতলা! সেখানেই মাদুর বিছিয়ে বসে ছিলেন আর চুপিসারে সারছিলেন সেই কাজ! পুলিশ আসতেই যা ধরা পড়ল
নকল ইভিএম নিয়ে বসার অভিযোগ Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 29, 2026 | 12:40 PM

হুগলি:  গাছের তলায় একটা চাতালে মাদুর বিছিয়ে বসে! সেখান থেকেই সকলে ভোট দিতে যান। বুথে যাওয়ার পথে প্রত্যেক ভোটারকে পেরোতে হবে সেই এলাকা। সেখানেই ওই ব্যক্তির সামনে এল পুলিশ। ধরে নিয়ে গেল! কী হল?  জানা যাচ্ছে,  নকল ইভিএম (EVM) নিয়ে বসে ছিলেন ওই ব্যক্তি। যাঁরা ভোট দিতে যাচ্ছেন, মেশিনে দেখাচ্ছেন কোথায় টিপতে হবে বোতাম! ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার ধনেখালি বিধানসভার দশঘড়া ২ নম্বর পঞ্চায়েতের ৯০ নম্বর বুথ এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল সদস্যকে ইতিমিধ্যেই আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, দশঘড়া ২ নম্বর পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল নেতা অরূপ ঘোষ ওই বুথের আশেপাশে সাধারণ ভোটারদের নকল ইভিএম দেখিয়ে তৃণমূলের চিহ্নে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। বিজেপির পক্ষ থেকে সরাসরি নির্বাচন কমিশন ও স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। গেরুয়া শিবিরের দাবি, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এবং ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা চালাচ্ছিল তৃণমূল। যদিও তৃণমূলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অভিযোগ পাওয়ার পরেই দ্রুত সক্রিয় হয় পুলিশ প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তৃণমূল নেতা অরূপ ঘোষকে আটক করা হয়। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে নির্বাচনের দিন বুথের কাছে এই ধরনের কার্যকলাপ ঘিরে এলাকায় বেশ কিছুক্ষণ উত্তেজনা বজায় ছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট বুথে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Follow Us