Hooghly: ডিম ছোড়া নয়, ভেজে তৃণমূল নেতাকে খাওয়াল বিজেপি, কেন?

Haripal Egg Protest: তৃণমূল ওই নেতার বিরুদ্ধে তোলাবাজি, বেআইনিভাবে গাছ বিক্রি, সরকারি প্রকল্প থেকে কাটমানি খাওয়ার অভিযোগ তুলে প্রথমে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে সরব হয়ে একজন মহিলা বলেন, "এখনও পর্যন্ত আমাদের হুমকি দিচ্ছে। বলছে, এই দিনটার কথা মনে রাখবি।"  

Hooghly: ডিম ছোড়া নয়, ভেজে তৃণমূল নেতাকে খাওয়াল বিজেপি, কেন?
ডিম ভেজে খাওয়ানো হচ্ছে তৃণমূল নেতাকেImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 21, 2026 | 9:49 PM

হরিপাল: মাথা, শরীর লক্ষ্য করে ডিম ছোড়া। পালাবদলের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ছবি দেখা যাচ্ছে। তৃণমূলের বড়-মাঝারি-ছোট নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। তাই, ধৃত তৃণমূল নেতাদেরও আদালতে নিয়ে যাওয়ার সময় হেলমেট পরাতে হচ্ছে পুলিশকে। এবার অন্য ছবি দেখা গেল হুগলির হরিপালে। স্থানীয় তৃণমূল নেতাকে ঘিরে ডিম ছোড়া হল না। বরং ডিম ভেজে খাওয়ানো হল। স্থানীয় বিজেপি বলছে, তারা নতুন কিছু করতে চেয়েছিল। তাই, ডিম না ছুড়ে ভেজে খাইয়েছেন তৃণমূল নেতাকে।

মঙ্গলবার সন্ধেয় হরিপালের বন্দিপুর অঞ্চল সদস্যের স্বামী তথা তৃণমূল বুথ সভাপতি মানিক কোলেকে ঘিরে তাঁর নিজের গ্রামেই বিক্ষোভ দেখান গ্রামবাসী এবং বিজেপি কর্মী সমর্থকরা। তৃণমূল ওই নেতার বিরুদ্ধে তোলাবাজি, বেআইনিভাবে গাছ বিক্রি, সরকারি প্রকল্প থেকে কাটমানি খাওয়ার অভিযোগ তুলে প্রথমে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে সরব হয়ে একজন মহিলা বলেন, “এখনও পর্যন্ত আমাদের হুমকি দিচ্ছে। বলছে, এই দিনটার কথা মনে রাখবি।”

পরে অভিযুক্ত তৃণমূল নেতাকে ডিম ভাজা খাওয়ানো হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপির বক্তব্য, দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা কর্মীদের গায়ে ডিম ছুড়ে নষ্ট না করে তাঁদের ডিম ভাজা খাইয়ে প্রতিবাদ করা উচিত। স্থানীয় বিজেপি নেতা সুমন রুইদাস বলেন, “বিগত ১৫ বছর ধরে ওরা মানুষের উপর অত্যাচার করেছে। মানুষকে ঘরছাড়া করেছে। আমরা ক্ষমতায় আসার পরও আমাদের স্থানীয় কর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছেন। কারও গায়ে হাত দেননি। কারণ, মানুষ পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন। আমাদের নেতৃত্বও কারও গায়ে হাত না দেওয়ার নির্দেশ দিয়েছেন।”

তৃণমূল নেতাকে ডিম ভাজা খাওয়ানো নিয়ে তিনি বলেন, “ডিম থেরাপি রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে। আমরা বলি, আমরা নতুন কিছু করব। তাই, ডিম ভেজে খাওয়ানো হয়েছে। আমরা কারও গায়ে হাত দিইনি। গাছ কাটার সঙ্গে যে যুক্ত, উনি স্বীকার করেছেন। তাঁর কাছে টাকা রয়েছে। আমাদের ছেলেদের দাবি, আমাদের ছেলের বিরুদ্ধে যেসব কেস দেওয়া হয়েছে, সেগুলো তুলে নিতে হবে। আর এই ৫-৬ বছরে বিভিন্ন কেসের শুনানির জন্য যত টাকা খরচ হয়েছে, সেটা ফেরত দিতে হবে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us