BJP Vehicle allegedly attacked: গাড়িতে করে টাকা বিলি? অভিযোগ ঘিরে তপ্ত বলাগড়

West Bengal assembly election 2026: সোমবার গভীর রাতে সোমড়া ২ পঞ্চায়েতের কোরোলা মোড়ে বিজেপির নেতৃত্বের গাড়ি আটকান তৃণমূল কর্মী সমর্থকরা। গাড়িতে করে টাকা বিলির অভিযোগ ঘিরে দুই পক্ষের মধ্যে বচসা বাধে। সেইসময় বিজেপি নেতৃত্বের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ইট মেরে গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করে বিজেপি।

BJP Vehicle allegedly attacked: গাড়িতে করে টাকা বিলি? অভিযোগ ঘিরে তপ্ত বলাগড়
কী বললেন বিজেপি প্রার্থী সুমনা সরকার?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 28, 2026 | 1:23 PM

বলাগড়: ভোটের প্রচারের সময়সীমা শেষ। তারপর গভীর রাতে গাড়িতে করে টাকা বিলির অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল হুগলির বলাগড়। বিজেপির গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গাড়ি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আবার টাকা বিলির অভিযোগ খারিজ করেছে পদ্মশিবির।

সোমবার গভীর রাতে সোমড়া ২ পঞ্চায়েতের কোরোলা মোড়ে বিজেপির নেতৃত্বের গাড়ি আটকান তৃণমূল কর্মী সমর্থকরা। গাড়িতে করে টাকা বিলির অভিযোগ ঘিরে দুই পক্ষের মধ্যে বচসা বাধে। সেইসময় বিজেপি নেতৃত্বের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ইট মেরে গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করে বিজেপি।

কী বললেন বলাগড়ের বিজেপি প্রার্থী?

বলাগড়ের বিজেপি প্রার্থী সুমনা সরকার বলেন, “সোমড়া অঞ্চলে বিজেপির এক কর্মীর মায়ের শারীরিক অসুস্থতার খবর পেয়ে বিজেপির কিছু কার্যকর্তা সেই কর্মীর বাড়িতে দেখা করতে যান। সেখান থেকে ফেরার পথে তৃণমূলের লোকজন তাঁদের গাড়ি আটকায়, ভাঙচুর চালায়। এরপরই খবর পেয়ে আমি ছুটে আসি। ঘটনাস্থলে পুলিশ আসে। তৃণমূল দাবি করে আমরা গাড়িতে করে টাকা বিলি করছিলাম। পুলিশকে আমরা আমাদের গাড়ি চেক করতে বলি। পুলিশ গাড়ি চেক করে কিছু পায়নি।” তৃণমূল তাদের গুন্ডা বাহিনী দিয়ে যেভাবে আক্রমণ করেছে, এর জবাব মানুষ ভোট বাক্সে দেবে বলে মন্তব্য করে সুমনা সরকার।

কী বলছে তৃণমূল?

গাড়ি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে তৃণমূলের সোমড়া অঞ্চল যুব সভাপতি দেবায়ন রায় বলেন, “আমাদের কাছে খবর আসে বিজেপি প্রার্থী ও নেতৃত্ব টাকা বিলি করছিলেন। সেই মতো আমরা তাদের আটকাই। পুলিশকে খবর দিই। আমাদের কাছে খবর ছিল, সুমনা সরকারের দুটি গাড়িতে পতাকা, ফ্লেক্স নিয়ে বিভিন্ন বুথে গিয়ে টাকা দিচ্ছে। পুলিশ এসে আমাদের কর্মীদের সেখান থেকে অনেকটা দূরে সরিয়ে বিজেপি নেতৃত্বের গাড়িতে তল্লাশি চালায়। আমরা নিশ্চিত গাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে।” গাড়ি ভাঙার অভিযোগ নিয়ে তিনি বলেন, তৃণমূল কারও গাড়িতে হামলা চালায়নি।

Follow Us