Sumana Sarkar: অন্নপূর্ণা থেকে চাকরি… ‘যত বড় মাপেরই নেতা হোক, টাকা চাইলেই আমাকে জানাবেন’, এবার তোলবাজির বিরুদ্ধে সরব মন্ত্রী সুমনা সরকার

Sumana Sarkar on Extortion in Bengal: সম্প্রতি একটি অনুষ্ঠান থেকে কড়া বার্তা দিয়েছেন মন্ত্রী। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুর্নীতি, তোলাবাজিতে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে যা করার তাই করা হবে। তাঁর নাম করে কেউ টাকা চাইলে, সরাসরি অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। এই বিষয়ে বলেন, "দুর্নীতির সঙ্গে জিরো টলারেন্স। কোনও দুর্নীতি করা যাবে না।"

Sumana Sarkar: অন্নপূর্ণা থেকে চাকরি... যত বড় মাপেরই নেতা হোক, টাকা চাইলেই আমাকে জানাবেন, এবার তোলবাজির বিরুদ্ধে সরব মন্ত্রী সুমনা সরকার
সুমনা সরকার Image Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Nov 15, 2026 | 10:44 AM

বলাগড়: তোলাবাজি নিয়ে সরব হচ্ছেন একের পর এক বিজেপি নেতা-নেত্রীরা। শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya), সুকান্ত মজুমদাররা (Sukanta Majumder) আগেই তোলাবাজির বিরুদ্ধে সরব হয়েছিলেন। সম্প্রতি, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) স্বীকার করে নিয়েছেন যে এখনও তোলবাজি হচ্ছে। একইসঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, তোলবাজি না বন্ধ করলে মানুষের আস্থা ফিরবে না। এবার একই সুরে কথা বললেন রাজ্যের আরেক মন্ত্রী। তোলবাজি রুখতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার (Sumana Sarkar)।

‘দুর্নীতি করতে দেব না’

সম্প্রতি একটি অনুষ্ঠান থেকে কড়া বার্তা দিয়েছেন মন্ত্রী। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুর্নীতি, তোলাবাজিতে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে যা করার তাই করা হবে। তাঁর নাম করে কেউ টাকা চাইলে, সরাসরি অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। এই বিষয়ে বলেন, “দুর্নীতির সঙ্গে জিরো টলারেন্স। কোনও দুর্নীতি করা যাবে না। যে যত বড় মাপের বলাগড় বিধানসভা কেন্দ্রের নেতা হোন না কেন, কোনও দুর্নীতি আমি করতে দেব না। দুর্নীতি বন্ধ করতে গেলে যতদূর আমাকে নামতে হয়, আমি ততদূর নেমে লড়াই করব।”

তোলবাজির বিরুদ্ধে সরব 

তোলাবাজির বিরুদ্ধে সরব হয়ে বলেন, “কেউ তোলাবাজি করবে, কেউ দাদাগিরি করবে, কেউ মস্তানি করবে, তা আমি মেনে নেব না। প্রয়োজনে আমি প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে যাব। মাইক নিয়ে বলে আসব যে কোনও নেতা, সে যেই হোক, যদি আমার নাম করে বা কোনওরকম পার্টির নাম করে যদি আপনাদের কাছে টাকা চায়, যদি বলে যে আপনার ঘরটা আমি করে দেব, আমাকে টাকা দিন বা আপনি জমি কিনেছেন আমাকে টাকা দিতে হবে, অন্নপূর্ণা পাইয়ে দেব টাকা দিতে হবে, আমাকে সরাসরি জানাবেন। যত বড় মাপের নেতা হোক না কেন। ব্যবসাদারদের বলবে তোলা দিতে হবে, তা আমি মানব না।”

তোলবাজি প্রসঙ্গে কী বলেছিলেন স্বপন দাশগুপ্ত?

তোলাবাজি প্রসঙ্গে স্বপন দাশগুপ্ত বলেন,“আমি জানি এটা। অস্বীকার করব না। এটা খুব দুঃখজনক ব্যাপার। তোলাবাজি যতদিন পশ্চিমবঙ্গে থাকবে, ততদিন মানুষের আস্থা ফেরত আসবে না। তাই রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে দেখতে গেলে আমাদের ওটা বন্ধ করতে হবে। আমার কেন্দ্রে কিছুটা বন্ধ করতে পারলেও, ১০০ শতাংশ পারিনি। একটা অভ্যাস হয়ে গিয়েছে। সেখান থেকে বেরোতে হবে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us