Tarakeswar Municipalty: গোটা দেশের ভিতর জয়-জয়কার তারকেশ্বরের, আজই পাচ্ছে বিশেষ পুরস্কার

Hooghly: মেলা চলাকালীন এবং মেলা পরবর্তী সময় মিলিয়ে মোট ১৫০০ মেট্রিক টনেরও বেশি বর্জ্য শহর থেকে অপসারণ করা হয়। এর মধ্যে মেলা চলাকালীন সংগৃহীত ৫০০ মেট্রিক টনেরও বেশি বর্জ্য পরিবেশবান্ধব ও বৈজ্ঞানিক উপায়ে প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হয়েছিল বৈদ্যবাটি রিজিওনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টারে।

Tarakeswar Municipalty: গোটা দেশের ভিতর জয়-জয়কার তারকেশ্বরের, আজই পাচ্ছে বিশেষ পুরস্কার
তারকেশ্বরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 11, 2026 | 11:47 AM

তারকেশ্বর: জাতীয় স্তরে এক অনন্য নজির গড়েছে হুগলি জেলার তারকেশ্বর শহর (Tarakeswar)। পরিচ্ছন্নতা ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্মান দেওয়া হচ্ছে। আজই সেই সম্মান ও বিশেষ পুরস্কার পেতে চলেছে তারকেশ্বর পৌরসভা। এদিন,নয়া দিল্লির ‘বিজ্ঞান ভবনে’ আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মাননা গ্রহণ করবে।

সম্প্রতি শ্রাবণী মেলা চলছিল। সেই মেল জাতীয় মেলা শ্রাবণী মেলা চলাকালীন লক্ষ লক্ষ মানুষের জনসমাগম সামলে যেভাবে তারকেশ্বর শহর ও মন্দির প্রাঙ্গণকে আবর্জনামুক্ত রাখা হয়েছিল, তারই ফলশ্রুতি এই জাতীয় সম্মান।

পৌরসভা সূত্রে জানা গিয়েছে, মেলা প্রাঙ্গন ও শহরকে পরিষ্কার রাখতে পুরো তারকেশ্বর শহরকে ১০টি জ়োনে ভাগ করা হয়েছিল। ১৪ জন সুপারভাইজারের অধীনে মোট ১৮০ জন সাফাইকর্মী দিন-রাত দুটি শিফটে কাজ করেছেন। বিশেষ নজর দেওয়া হয়েছিল বাবা তারকেশ্বরের মন্দির চত্বর এবং পবিত্র দুধপুকুরের দিকে।

মন্দিরের প্রতিটি শিফটে ৫০ থেকে ৬০ জন কর্মী মোতায়েন ছিলেন, যাঁরা অনবরত প্লাস্টিকের ঘট, ফুল, বেলপাতা ও অন্যান্য বর্জ্য পরিষ্কার করে গিয়েছেন।
মেলা চলাকালীন এবং মেলা পরবর্তী সময় মিলিয়ে মোট ১৫০০ মেট্রিক টনেরও বেশি বর্জ্য শহর থেকে অপসারণ করা হয়। এর মধ্যে মেলা চলাকালীন সংগৃহীত ৫০০ মেট্রিক টনেরও বেশি বর্জ্য পরিবেশবান্ধব ও বৈজ্ঞানিক উপায়ে প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হয়েছিল বৈদ্যবাটি রিজিওনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টারে। তারকেশ্বরের এই সাফল্য আগামীদিনে রাজ্যের অন্যান্য পুরসভাগুলির কাছেও এক বড় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us