কার আশ্রয়ে রয়েছে প্রোমোটার খুনে অভিযুক্ত হারুন-রোহিত?

Feb 26, 2026 | 5:05 PM

পুলিশকে নজর রাখতে হবে। ভোটের আগে এই অস্ত্র বাইরের রাজ্য থেকে আসছে। এখানে পুলিশের উচিত এইসব ক্রিমিনালদের উপরে নজর রাখা।  প্রসঙ্গত কাঁকুলিয়া রোডে মারপিটের ঘটনায় ২৩ জনের মধ্যে ১৭ জনের জামিন হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র আইনে অভিযোগ ছিল। তারপরেও জামিন পেয়ে যায়। মূলত সেই ঘটনাকেই পরোক্ষে পুলিশকে বিঁধলেন রাজ্যের মন্ত্রী।

হাওড়া খুনে এবার মুখ খুললেন ফিরহাদ। হাওড়ার খুনের ঘটনায় এবার পুলিশের ভূমিকায় সরব মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “পুলিশকে আরও বেশি সক্রিয় হতে হবে। আমি পুলিশকে বলব, যারা অস্ত্র নিয়ে গ্রেফতার হচ্ছে বা অস্ত্র আইনে গ্রেফতার হচ্ছে, তারা যেন এত দ্রুত জামিল না পায়।” তাঁর বক্তব্য, জামিন পেলেই ফের এক অরাজকতা তৈরি করছে। পুলিশকে নজর রাখতে হবে। ভোটের আগে এই অস্ত্র বাইরের রাজ্য থেকে আসছে। এখানে পুলিশের উচিত এইসব ক্রিমিনালদের উপরে নজর রাখা।  প্রসঙ্গত কাঁকুলিয়া রোডে মারপিটের ঘটনায় ২৩ জনের মধ্যে ১৭ জনের জামিন হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র আইনে অভিযোগ ছিল। তারপরেও জামিন পেয়ে যায়। মূলত সেই ঘটনাকেই পরোক্ষে পুলিশকে বিঁধলেন রাজ্যের মন্ত্রী।  সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের শনাক্তকরণের পরও কীভাবে এখনও গ্রেফতার করা গেল না, তা নিয়ে প্রশ্ন উঠছে। তার মধ্যে মূল অভিযুক্ত হারুনের সঙ্গে এলাকার বিধায়কের ছবি প্রকাশ্যে আসায় পারদ চড়েছে।

Published on: Feb 26, 2026 05:05 PM