Petrol Pump: ১২ লিটার পেট্রোল ভরান, বেরিয়ে ৫০ মিটার এগোতেই বন্ধ হয়ে গেল গাড়ি! ট্যাঙ্ক খুলতেই যা ধরা পড়ল, ভাবতে পারবেন না…

Howrah Petrol Pump: মহম্মদ সাবিব নামক এক গ্রাহক বলেন, "আমি ১০০ টাকার তেল ভরিয়েছি। বেরিয়ে কিছুটা যেতেই গাড়ি বন্ধ হয়ে যায়। আমি দেখি ঝরঝর করে জল পড়ছে। আমি পাম্পে এসে বলতেই আমায় বোঝানোর চেষ্টা করল যে জল নয়, ইথানল।"

Petrol Pump: ১২ লিটার পেট্রোল ভরান, বেরিয়ে ৫০ মিটার এগোতেই বন্ধ হয়ে গেল গাড়ি! ট্যাঙ্ক খুলতেই যা ধরা পড়ল, ভাবতে পারবেন না...
পেট্রেল পাম্পে তেলের বদলে কী দেওয়া হচ্ছে?Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 21, 2026 | 1:13 PM

হাওড়া: পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে বেরিয়েছিলেন। কিছুটা দূর যেতেই বন্ধ হয়ে গেল গাড়ি! পরীক্ষা করতেই যা দেখা গেল, তাতে চোখ কপালে ওঠার জোগাড়। জগৎবল্লভপুরের পেট্রোল পাম্পে কী দেওয়া হচ্ছে যে খারাপ হয়ে যাচ্ছে গাড়ি?

আজ সকালে বাহানা এলাকার এক বাসিন্দা জগৎবল্লভপুরের সীতাপুর জোড়া পেট্রোল পাম্প থেকে ১২ লিটার পেট্রোল কেনেন। কিন্তু পাম্প থেকে মাত্র ৫০ মিটার এগোতেই আচমকা বন্ধ হয়ে যায় তাঁর গাড়ি। বারবার চেষ্টা করেও গাড়ি চালু করতে না পারায়, তিনি সামনের একটি গ্যারেজে নিয়ে যান গাড়িটি। সেখানে পরীক্ষা করার পর মিস্ত্রি জানান, গাড়ির তেলের মধ্যে জল মিশে রয়েছে।

এরপর ওই গ্রাহক গাড়ি থেকে সম্পূর্ণ তেল বের করে একটি সাদা পাত্রে ঢালতেই সামনে আসে চাঞ্চল্যকর দৃশ্য। ওই ব্য়ক্তির অভিযোগ, পেট্রোলের পরিবর্তে পাত্রে বেরিয়ে এসেছে জল। এরপর সেই জল মেশানো তেল নিয়ে তিনি ফের পেট্রোল পাম্পে পৌঁছন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল হাওড়ার জগৎবল্লভপুরের সীতাপুর জোড়া পেট্রোল পাম্প এলাকায়।

সেখানে গিয়ে আরও অভিযোগ সামনে আসে। জানা যায়, একই সমস্যার শিকার হয়েছেন অনেক গ্রাহক। কেউ বোতলে, আবার কেউ ড্রামে করে পাম্প থেকে নেওয়া তেল নিয়ে হাজির হন। ঘটনাকে কেন্দ্র করে পাম্প চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, এই ঘটনার জেরে তাঁদের গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হয়েছে। কেউ অফিসে যেতে পারেননি, একদিনের বেতন কাটা গিয়েছে। আবার কারও জরুরি কাজ বাতিল করতে হয়েছে। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে তাদের।

মহম্মদ সাবিব নামক এক গ্রাহক বলেন, “আমি ১০০ টাকার তেল ভরিয়েছি। বেরিয়ে কিছুটা যেতেই গাড়ি বন্ধ হয়ে যায়। আমি দেখি ঝরঝর করে জল পড়ছে। আমি পাম্পে এসে বলতেই আমায় বোঝানোর চেষ্টা করল যে জল নয়, ইথানল। তারপরে একটা পাত্রে ঢালতেই দেখা গেল যে জল মেশানো। এখন ওরা বলছে, জানি না কোথা থেকে জল এসেছে। আমায় প্রাপ্য তেল দেওয়া হোক।”

অন্যদিকে, প্রথমে পাম্প কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়, পেট্রোলে হয়তো ইথানল মেশানোর কারণে এমন সমস্যা হয়েছে। পরবর্তীতে গ্রাহকের চাপে পাম্প কর্তৃপক্ষ স্বীকার করে নেয় যো তেলে জল রয়েছে। পাম্প কর্মী বিশ্বজিৎ জানান, জল নয়, ইথানল। কীভাবে হয়েছে তা বলতে পারব না। হয়তো বৃষ্টির জন্য হয়েছে।

পরীক্ষা না করেই ওই জ্বালানি সরবরাহ করা হয়েছিল। পাম্পের তেলের গুণমান পরীক্ষা করা হয়েছিল কি না, তা নিয়ে এখন উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার সঠিক কারণ জানতে প্রশাসনের তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকরা। আপাতত তেল দেওয়া বন্ধ রয়েছে ওই পাম্পে।

Loading...
Unable to load recommendations.
Follow Us