Howrah: মায়ের সঙ্গে পাড়ার কালীপুজোতে গিয়ে ভোগও খায়, ফিরেই আত্মঘাতী কিশোরী, নেপথ্যে সিভিক ভলান্টিয়র!

Howrah: অভিযুক্ত পেঁড়ো থানার সিভিক ভলেন্টিয়ার। পুলিশ পকসো ধারায় এবং আত্মহত্যার প্ররোচনার মামলা রুজু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে কিশোরী তার মায়ের সঙ্গে আমতায় কালীপুজোর অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে অভিযুক্তও গিয়েছিল। অভিযোগ, সেখানেই ওই সিভিক ভলান্টিয়ার তার শ্লীলতাহানি করে। পরিবারের দাবি, তারপরই বাড়ি ফিরে আত্মঘাতী হয় ওই কিশোরী।

Howrah: মায়ের সঙ্গে পাড়ার কালীপুজোতে গিয়ে ভোগও খায়, ফিরেই আত্মঘাতী কিশোরী, নেপথ্যে সিভিক ভলান্টিয়র!
এলাকায় চরম উত্তেজনাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 12, 2026 | 11:07 AM

হাওড়া:  মায়ের সঙ্গে পাড়ারই কালীপুজোয় গিয়েছিলেন কিশোরী। সেখানে তাঁর পিছন পিছন যান এলাকারই এক যুবক। তিনি আবার পেশায় এক সিভিক ভলান্টিয়র। অভিযোগ, ভিড়ের মাঝে ওই কিশোরীর শ্লীলতাহানি করেন সিভিক ভলান্টিয়ার। বিষয়টি নিয়ে সে সময়ে ঝামেলা হয়, চিৎকার চেঁচামেচি হয়, এলাকার লোক জড়ো হয়ে যায়। ভীষণই অপমানিত বোধ করেন ওই কিশোরী। বাড়ি ফেরার পথে মাকে সেকথা জানানও। কিন্তু তারপর রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমোতে চলে যান। কিন্তু কিশোরী যে এই ধরনের কোনও ঘটনা ঘটাতে পারে, তা বিন্দুমাত্র আঁচ করতে পারেননি পরিবারের সদস্যরা। ঘর থেকে উদ্ধার হয় কিশোরীর ঝুলন্ত দেহ।  হাওড়ার উদয়নারায়নপুরের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পেঁড়ো থানার সিভিক ভলেন্টিয়ার। পুলিশ পকসো ধারায় এবং আত্মহত্যার প্ররোচনার মামলা রুজু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে কিশোরী তার মায়ের সঙ্গে আমতায় কালীপুজোর অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে অভিযুক্তও গিয়েছিল। অভিযোগ, সেখানেই ওই সিভিক ভলান্টিয়ার তার শ্লীলতাহানি করে। পরিবারের দাবি, তারপরই বাড়ি ফিরে আত্মঘাতী হয় ওই কিশোরী।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতা দোষী সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতারের দাবি জানিয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। কিশোরীর পরিবারের পক্ষ থেকে পেঁড়ো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Follow Us