Howrah: ১৫০০ টাকার জিন্স ১০০ টাকায়, ১০০০ টাকার টি-শার্ট মাত্র ৫০ টাকায়! ইউটিউবে ভিডিয়ো দেখে কিনতে এসেই কেল্লাফতে…

Howrah Fraud Case: কিছুদিন আগে জব্বলপুর হামসফর এক্সপ্রেস ধরে সাঁতরাগাছি যান বিজয় দুবে। হাওড়ার একটি হোটেলে ওঠেন। পরের দিন মিরাজ খান তাঁকে বাইকে চাপিয়ে একটি হাটের বিভিন্ন দোকানে নিয়ে যান। সস্তায় এত ভাল জামা কাপড় দেখে পছন্দ হয়ে যায় বিজয়ের। এরপর প্রায় পঞ্চাশ হাজার নগদ টাকা দিয়ে জামা কাপড় বুক করে দেন। ডেলিভারির জন্য দুহাজার টাকা দেন।

Howrah: ১৫০০ টাকার জিন্স ১০০ টাকায়, ১০০০ টাকার টি-শার্ট মাত্র ৫০ টাকায়! ইউটিউবে ভিডিয়ো দেখে কিনতে এসেই কেল্লাফতে...
প্রতারিত যুবকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 24, 2026 | 5:54 PM

 হাওড়া: দেড় হাজার টাকার জিন্স মাত্র আশি টাকায়। হাজার টাকার টি শার্ট মাত্র পঞ্চাশ টাকায়।মহিলাদের দামি পোশাক ১০০ টাকায় পাওয়া যাবে। ইউটিউবে এই ভিডিয়ো দেখে হাওড়ায় পোশাক কিনতে এসে প্রতারিত হলেন মধ্য প্রদেশের এক ব্যবসায়ী। বিজয় দুবে নামে ওই ব্যবসায়ী খোয়ালেন নগদ ৫০ হাজার টাকা। বিজয় জানান, ইউ টিউবে ওই ভিডিয়ো দেখে তিনি যোগাযোগ করেছিলেন জামা প্যান্ট ও মহিলাদের পোশাক কিনবেন বলে। হাওড়ার টিকিয়াপাড়ার বাসিন্দা মিরাজ খান ওই ভিডিয়ো বানিয়েছিলেন।

কিছুদিন আগে জব্বলপুর হামসফর এক্সপ্রেস ধরে সাঁতরাগাছি যান বিজয় দুবে। হাওড়ার একটি হোটেলে ওঠেন। পরের দিন মিরাজ খান তাঁকে বাইকে চাপিয়ে একটি হাটের বিভিন্ন দোকানে নিয়ে যান। সস্তায় এত ভাল জামা কাপড় দেখে পছন্দ হয়ে যায় বিজয়ের। এরপর প্রায় পঞ্চাশ হাজার নগদ টাকা দিয়ে জামা কাপড় বুক করে দেন। ডেলিভারির জন্য দুহাজার টাকা দেন।

তার সামনেই মালপত্র প্যাকিং করে ডেলিভারির জন্য পাঠানো হয়। কিন্তু তারপর আর কিছুই ডেলিভারি হয়নি। ফোনে মিরাজ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। তাঁকে হাওড়া ছেড়ে চলে যেতে বলা হয়। বিজয় বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন। হাওড়া সাইবার ক্রাইম থানায় তিনি অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু হলেও অভিযুক্ত এখনও অধরা।