Liluah Chaos: লিলুয়ায় দুষ্কৃতী তাণ্ডবের জেরে চলল গুলি, মহিলা বললেন, ‘বাড়িতে ঢুকে আমার নাইটি ছিঁড়ে দিয়েছে’
Howrah Chaos: এলাকাবাসীর অভিযোগ, শুক্রবার একদল দুষ্কৃতী সেখানে আসে। স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালায়। তোলাবাজির টাকা চেয়ে হুমকি দেয়। কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। কয়েক রাউন্ডগুলি চলে বলে অভিযোগ। মহিলাদের শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে।

হাওড়া: উত্তপ্ত হাওড়ার লিলুয়া। লিচুবাগান এলাকায় দুষ্কতী তাণ্ডবের জেরে চলল গুলি। স্থানীয় বাসিন্দাদের দাবি, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের জেরে এই ঝামেলা। পরে পরিস্থিতি মোকাবিলায় আসে লিলুয়া থানার বিশাল পুলিশ বাহিনী।
এলাকাবাসীর অভিযোগ, শুক্রবার একদল দুষ্কৃতী সেখানে আসে। স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালায়। তোলাবাজির টাকা চেয়ে হুমকি দেয়। কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। কয়েক রাউন্ডগুলি চলে বলে অভিযোগ। মহিলাদের শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে। আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লিলুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। আসেন উচ্চপদস্থ আধিকারিকরা। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।
যাতে পরিস্থিতি নতুন করে না বিগড়ে যায় সেই কারণে চলেছে পুলিশি টহলদারি। এক তৃণমূল কর্মী জানান, এলাকায় রাস্তাঘাট তৈরি ও কিছু কাজ তারা করে থাকে। এনিয়ে অন্য গোষ্ঠীর ঝামেলা করে। তাদের টাকা না দেওয়ায় আক্রোশবশত এই ঘটনা ঘটছে। স্থানীয় এক মহিলা বলেন, “আমি গেট খুলে বেরনোর সঙ্গে সঙ্গে আমার গায়ে হাত দিয়েছে। আমায় নাইটি ছিড়ে দেওয়া হয়েছে। চুল ধরে টানাটানি করছে। আবার বলছে তোকে কোপাব। খুব আতঙ্কে।” আরও এক মহিলা বলেন, “আমরা শুয়ে ছিলাম। হঠাৎ করে গেটে এসে ধাক্কা মারছে। গাড়ি ভেঙে দিয়েছে। গালাগালি করছে। এই এলাকায় আড্ডা মারে অনেকে। এবার তারা যাচ্ছিলেন স্থানীয় একটি রেস্তোঁরায়। কেউ কাউকে কিছু বলেছে।”
