Howrah: বাজির ভয়ে সেই যে বাড়ি থেকে বেরিয়েছিল, আজও ফেরেনি, হাওড়ার বুলটির খোঁজ দিতে পারলেই মিলবে ভাল টাকা

Howrah: কালো ও হালকা বাদামি রঙের ছোট কুকুরটির পায়ে সাদা পাঞ্জা। বয়সের ভারে Howrah: এমনিতেই দুর্বল সে। পোষ্যের বিবরণ সহ নিজের ফোন নম্বর দিয়ে ইতিমধ্যেই একাধিক পোস্টার তিনি লাগিয়েছেন ভট্টাচার্য পাড়া, চৌধুরী পাড়া, রামরাজাতলা, ষষ্ঠীতলা, পল্লব পুকুর সহ বিভিন্ন এলাকায়।

Howrah: বাজির ভয়ে সেই যে বাড়ি থেকে বেরিয়েছিল, আজও ফেরেনি, হাওড়ার বুলটির খোঁজ দিতে পারলেই মিলবে ভাল টাকা
হারিয়ে গেল কুকুরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 14, 2026 | 9:38 PM

হাওড়া: ঘরের বাইরে তখন বাজির বিকট শব্দ। সেই আতঙ্কেই কি ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল বুলটি? তারপর থেকে আর ফেরেনি। প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও আদরের পোষ্যের কোনও খোঁজ না পেয়ে, এখন পথে পথে পোস্টার লাগাচ্ছেন হাওড়ার চৌধুরী পাড়ার বাসিন্দা শ্রেয়সী ভট্টাচার্য। প্রিয় কুকুরটির সন্ধান দিতে পারলে পাঁচ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছেন তিনি।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই শ্রেয়সীর বাড়িতে পরিবারের সদস্যের মতো থাকত ১৪ বছরের বুলটি। গত ৭ নভেম্বর সন্ধ্যায় ঘটনাটি ঘটে। সে সময় বাড়িতে ছিলেন না শ্রেয়সী। বাইরে বেরিয়েছিল তাঁর ১৪ বছরের পোষ্য দেশি কুকুরটি। আচমকাই বাজির তীব্র শব্দে ভয় পেয়ে কোথাও চলে যায় সে। বাড়ি ফিরে শ্রেয়সী দেখেন, দুই বয়স্ক পোষ্যের মধ্যে একটি থাকলেও অন্যটির কোনও খোঁজ নেই।

কালো ও হালকা বাদামি রঙের ছোট কুকুরটির পায়ে সাদা পাঞ্জা। বয়সের ভারে এমনিতেই দুর্বল সে। পোষ্যের বিবরণ সহ নিজের ফোন নম্বর দিয়ে ইতিমধ্যেই একাধিক পোস্টার তিনি লাগিয়েছেন ভট্টাচার্য পাড়া, চৌধুরী পাড়া, রামরাজাতলা, ষষ্ঠীতলা, পল্লব পুকুর সহ বিভিন্ন এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে খোঁজ চালানোর পাশাপাশি স্থানীয় থানাতেও জানিয়েছেন শ্রেয়সী। তাঁর আক্ষেপ, শব্দবাজির দাপটে অবলা প্রাণীদের দুর্ভোগের শেষ নেই। আগামী বছর থেকে শব্দবাজি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর কাছে আরও কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us