CPM vs ABVP: পতাকা পোড়ানো থেকে শহিদ বেদি ভাঙচুর, পার্টি অফিসে আগুন, ABVP ও BJP-র বিরুদ্ধে অভিযোগ তুলল CPM

সিপিএম জেলা সম্পাদক পিযুষ মিশ্র বলেন, "বিজেপির থেকে মানুষ সরে যাচ্ছে। আর তাই লাল ঝান্ডাকে ছিড়ে ফেলো, পুড়িয়ে ফেলো, লাল ঝান্ডার দফতকে আক্রমণ করো। এই নিয়ে দুষ্কৃতীরা আক্রমণ করেছে পার্টি অফিসে। আচমকাই পার্টি অফিসে আক্রমণ হয়েছে। বিজেপি আরএসএস এই সব করেছে। ওরা পেট্রল, লাঠি নিয়ে আক্রমণ করেছে। প্রতিরোধের সামনে পালিয়েছে।"

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 08, 2026 | 11:18 AM

জলপাইগুড়ি: জলপাইগুড়িতে সিপিএমের (CPIM) জেলা কার্যালয় সুবোধ সেন ভবনে ভাঙচুর, হামলা,অগ্নিসংযোগ। আর এই ঘটনায় অভিযোগের তীর ABVP-র বিরুদ্ধে। জানা গিয়েছে, সোমবার বিকেলে ABVP সমর্থকদের সঙ্গে SFI সমর্থকদের মারামারি হয়। এই ঘটনায় কয়েকজন ABVP সমর্থক আহত হন। এরপর রাতে ABVP কর্মীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাড়ি ফিরে যাচ্ছিলেন। সেই সময় সিপিএমের জেলা কার্যালয়ের সামনে থেকে তাদের উপর ফের হামলা করা হয় বলে দাবি। তখনই অগ্নিসংযোগের ঘটনা। সব অভিযোগ অস্বীকার বিজেপি ও ABVP-র।

জানা যাচ্ছে, আনুমানিক রাত ১০.৩০ নাগাদ ABVP কর্মীরা সিপিএম অফিসে হামলা চালায় বলে অভিযোগ। অগ্নিসংযোগ করে লাল পতাকা পুড়িয়ে দেওয়া হয়। এমনকী, শহিদ বেদীও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। জানালার কাচ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে কোতোয়ালি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছন আইসি (IC)।

সেই সময় পুলিশের সঙ্গে শুরু হয় সিপিএমের বচসা। সিপিএমের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে ABVP কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীরা এসে এই হামলা চালিয়েছে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ABVP এবং বিজেপি।

সিপিএম জেলা সম্পাদক পিযুষ মিশ্র বলেন, “বিজেপির থেকে মানুষ সরে যাচ্ছে। আর তাই লাল ঝান্ডাকে ছিড়ে ফেলো, পুড়িয়ে ফেলো, লাল ঝান্ডার দফতকে আক্রমণ করো। এই নিয়ে দুষ্কৃতীরা আক্রমণ করেছে পার্টি অফিসে। আচমকাই পার্টি অফিসে আক্রমণ হয়েছে। বিজেপি আরএসএস এই সব করেছে। ওরা পেট্রল, লাঠি নিয়ে আক্রমণ করেছে। প্রতিরোধের সামনে পালিয়েছে।” ভিডিয়ো পোস্ট করেছেন মহম্মদ সেলিমও।

বিজেপি জেলা কমিটির সদস্য পলেন ঘোষ বলেন, “আমরা যাচ্ছিলাম। সেই সময় হঠাৎ স্লোগান দিল উল্টোপাল্টা। পুলিশের কাছে নিবেদন দোষীরা যেন দ্রুত শাস্তি পায়।”

Loading...
Unable to load recommendations.
Follow Us