Earthquake North Bengal: ভোর রাতে ভূমিকম্প, কাঁপল গোটা শহর

Jalpaiguri: এর আগে ১২ নভেম্বর ভোরে যে ভূমিকম্প অনুভূত হয়েছিল উত্তরবঙ্গে। রিখটার স্কেলে ৪.৯ মাত্রার কম্পন অনুভূত হয়। ভোর ৪টে বেজে ৩০ মিনিট নাগাদ প্রায় ২৯ সেকেন্ডে কম্পনটি অনুভূত হয়। মাস দু'য়েক আগে প্রকৃতির তাণ্ডব মৃত্যুমিছিল দেখেছিল নেপাল। ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে ১৪৫৫ জনের মৃত্যুর পাশাপাশি নিখোঁজ হন ৫ হাজারের বেশি মানুষ।

Earthquake North Bengal: ভোর রাতে ভূমিকম্প, কাঁপল গোটা শহর
ভূমিকম্প উত্তরবঙ্গেImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 12, 2026 | 7:08 AM

জলপাইগুড়ি: ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের জলপাইগুড়ি-সহ বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৪টা ৩৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। আচমকা ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। তবে ঘুমের মধ্যেই বেশি মানুষ ছিলেন ফলে টের পাননি কেউ-কেউ। এ দিন, মূলত জলপাইগুড়ি ও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের আনুমানিক মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পের উৎসস্থল নেপালে কোশি প্রদেশের থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে। এর জেরে ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চিনের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।

এর আগে ১২ নভেম্বর ভোরে যে ভূমিকম্প অনুভূত হয়েছিল উত্তরবঙ্গে। রিখটার স্কেলে ৪.৯ মাত্রার কম্পন অনুভূত হয়। ভোর ৪টে বেজে ৩০ মিনিট নাগাদ প্রায় ২৯ সেকেন্ডে কম্পনটি অনুভূত হয়। তখনও উৎসস্থল ছিল নেপাল। বস্তুত মাস দু’য়েক আগে প্রকৃতির তাণ্ডব মৃত্যুমিছিল দেখেছিল নেপাল। ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে ১৪৫৫ জনের মৃত্যুর পাশাপাশি নিখোঁজ হন ৫ হাজারের বেশি মানুষ। একবার নয় পরপর দুবার হড়পা বান আসে সেখানে। ত্রিশূলী ও ভোটকোসি নদীর তাণ্ডবে প্রাণ হারান বহু মানুষ। ভয়ংকর দুর্যোগে কত বাড়ি,অফিস, সেতু, দোকান-বাজার ভেঙেছে, তার স্পষ্ট হিসাব এখনও প্রশাসনের কাছে নেই। এবার সেই দেশে ভূমিকম্পের ঘটনা।

Loading...
Unable to load recommendations.
Follow Us