Jalpaiguri: প্রেমিকই ছাড়লেন না! বন্ধুদের ডেকে এনে চা বাগানে ‘গণধর্ষণ’ প্রেমিকাকে

Jalpaiguri: জানা যাচ্ছে, জলপাইগুড়ি জেলার মালবাজার থানা এলাকার বাসিন্দা ওই নির্যাতিতা। তিনি কাজের জন্য সিকিমে থাকেন। সদ্যই ফিরে ছিলেন বাড়িতে। জানা যাচ্ছে, বাড়ি ফেরার পর এলাকার এক যুবকের প্রেমে পড়েন তিনি।

Jalpaiguri: প্রেমিকই ছাড়লেন না! বন্ধুদের ডেকে এনে চা বাগানে গণধর্ষণ প্রেমিকাকে
চা বাগানে গণধর্ষণের অভিযোগImage Credit source: TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 19, 2024 | 3:32 PM

জলপাইগুড়ি: কাজের সুবাদে বাইরে থাকেন। তবে বাড়ির ফেরার পরই প্রেমের সম্পর্ক তৈরি হয় এক যুবকেক সঙ্গে। অভিযোগ এবার সেই যুবক ও তাঁর বন্ধুরা মিলে চা বাগানে নিয়ে গিয়ে গণধর্ষণ করলেন যুবতীকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে।

জানা যাচ্ছে, জলপাইগুড়ি জেলার মালবাজার থানা এলাকার বাসিন্দা ওই নির্যাতিতা। তিনি কাজের জন্য সিকিমে থাকেন। সদ্যই ফিরে ছিলেন বাড়িতে। জানা যাচ্ছে, বাড়ি ফেরার পর এলাকার এক যুবকের প্রেমে পড়েন তিনি। অভিযোগ, সেই যুবক এবং চার সঙ্গী মিলে ওই যুবতীকে গণধর্ষণ করে চা বাগান এলাকার মধ্যে। ঘটনার ব্যাপারে নির্যাতিতা পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে মালবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেতেই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত পাঁচ যুবককে গ্রেফতার করে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়েছে।

গায়কোয়াড এসডিপিও মালবাজার নীলেশ শ্রীকান্ত বলেন, “কাল একটি অভিযোগ পেয়েছিলাম। সঙ্গে সঙ্গে আমরা তদন্তে নামি। তারপর পাঁচজন যুবককে গ্রেফতার করি আমরা। এদের আদালতে তোলা হয়েছে। আশা করছি তদন্ত পরো শেষ করে অভিযুক্তদের সঠিক শাস্তি দিতে পারব।”

 

Loading...
Unable to load recommendations.
Follow Us