Jalpaiguri: কাজের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার

Jalpaiguri: অভিযোগ, পরিচয়ের পর মাস ছয়েক ধরে মহিলার বাড়িতে যাতায়াত শুরু করেন অভিযুক্ত। এরপর মহিলাকে কাজের প্রলোভন দেখান অভিযুক্ত। এরপর তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন।

Jalpaiguri: কাজের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার
নাবালিকাকে ধর্ষণের অভিযোগImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 10, 2024 | 4:34 PM

জলপাইগুড়ি:  কাজ দেওয়ার নাম করে লাগাতার ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতা। লিখিত অভিযোগ দায়ের হতেই নেতাকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি পাহাড় পুর গ্রামপঞ্চায়েতের এলাকার বালা পাড়া এলাকায় বাসিন্দা এক গৃহবধূর সঙ্গে স্কুলে সন্তানকে পৌঁছে দেওয়ার সুবাদে পরিচয় হয় ময়নাগুড়ি দোমহনি এলাকার বাসিন্দা পেশায় পুল কার চালকের।

অভিযোগ, পরিচয়ের পর মাস ছয়েক ধরে মহিলার বাড়িতে যাতায়াত শুরু করেন অভিযুক্ত। এরপর মহিলাকে কাজের প্রলোভন দেখান অভিযুক্ত। এরপর তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। অন্তঃরঙ্গ মুহূর্তের ভিডিয়ো মোবাইলেও তুলে রাখেন অভিযুক্ত। পরে কাজ চাইলে মহিলাকে ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দেন বলে অভিযুক্ত।

এরপর বিষয়টি বুঝতে পেরে বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করে শুক্রবার আদালতে তোলে পুলিশ। অপরদিকে মহিলাকে মেডিক্যাল করতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি গ্রামবাসীরাও অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us