Jalpaiguri Blood: চূড়ান্ত গাফিলতি! সরকারি হাসপাতালে AB পজেটিভের জায়গায় দেওয়া হয়েছিল A পজেটিভ রক্ত, জলপাইগুড়িতে মৃত্যু ব্যক্তির

Jalpaiguri News: জলপাইগুড়ি কচুয়া বোয়ালমারী গ্রামের বাসিন্দা বীরেন্দ্র নাথ শর্মা (৬১)। ব্লাড গ্রুপ AB+। তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। তাঁকে রক্ত দিতে বলেন চিকিৎসক। বাড়ির লোকেরা ডোনার জোগাড় করে রক্ত সংগ্রহ করেন। এরপর শুরু হয় রক্ত দেওয়া।

Jalpaiguri Blood: চূড়ান্ত গাফিলতি! সরকারি হাসপাতালে AB পজেটিভের জায়গায় দেওয়া হয়েছিল A পজেটিভ রক্ত, জলপাইগুড়িতে মৃত্যু ব্যক্তির
মৃত্যু জলপাইগুড়ির বাসিন্দারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 18, 2026 | 10:50 AM

জলপাইগুড়ি: রক্ত অদল-বদল হয়েছিল বল অভিযোগ। তারপর থেকে ধীরে-ধীরে অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষমেশ মৃত্যু হল জলপাইগুড়ির বাসিন্দা বীরেন্দ্র নাথ শর্মার। বুধবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। দু’বার ডাইলেসিস হওয়ার পরেও অবস্থার অবনতি হয়েছিল বলে দাবি পরিবারের। এরপর শরীরের একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। আজ সকালে মৃত্যু হল বীরেন্দ্রনাথের। ঘটনায় হাসপাতালের চারজনকে শোকজ করেছে স্বাস্থ্য দফতর।

কোথা থেকে সমস্যা শুরু?

জলপাইগুড়ি কচুয়া বোয়ালমারী গ্রামের বাসিন্দা বীরেন্দ্র নাথ শর্মা (৬১)। ব্লাড গ্রুপ AB+। তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। তাঁকে রক্ত দিতে বলেন চিকিৎসক। বাড়ির লোকেরা ডোনার জোগাড় করে রক্ত সংগ্রহ করেন। এরপর শুরু হয় রক্ত দেওয়া। খানিকটা রক্ত শরীরে যেতেই অসুস্থ হন রোগী। এরপর বাড়ির লোক দেখতে পান তাঁকে A+ রক্ত দেওয়া হয়েছে। সঙ্গে-সঙ্গে তাঁরা নার্সকে জানান। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় CCU-তে। তাঁরই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বলে জানায় পরিবার। মঙ্গলবার তাঁর তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। জ্বরও আসে প্রবল বলে জানায় পরিবার। পরে একটি স্বেচ্ছাসেবী সংস্থার থেকে ডোনার জোগাড় হয়। কিন্তু পরিবারের দাবি, আজ সকাল থেকে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। হাসপাতাল সূত্রে খবর, মৃত্যু হয়েছে তাঁর।

মৃতের ভাই টিভি ৯ বাংলাকে জানান, “ভুল রক্ত দেওয়ার জন্যই মৃত্যু হয়েছে দাদার। আর কিছু বলতে পারব না। এখনও পর্যন্ত কিছু কোথাও জানানো হয়নি। পরে সবটা দেখছি।”

Loading...
Unable to load recommendations.
Follow Us