Annapurna Yojana Money: ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা, পৌরসভার ৩২ জন কর্মীকে শোকজ মহকুমা শাসকের

Annapurna Yojana in Dhupguri: এদিকে শোকজ লেটার পাওয়া কর্মীদের দাবি, তাঁরা নির্ধারিত সময়ের মধ্যেই নিজেদের দায়িত্ব পালন করেছেন। তারপরেও কেন তাঁদের শোকজ করা হয়েছে তা তাঁরা বুঝতে পারছেন না। তাঁরা আপাতত লিখিতভাবে তাঁদের বক্তব্য মহকুমা শাসকের কাছে জমা দিতে চলেছেন বলে জানাচ্ছেন।

Annapurna Yojana Money: ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা, পৌরসভার ৩২ জন কর্মীকে শোকজ মহকুমা শাসকের
চাপানউতোর রাজনৈতিক মহলে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 04, 2026 | 12:42 PM

ধূপগুড়ি: পঞ্চায়েত-পুরসভা গুলির বিরুদ্ধে দিকে দিকে ক্ষোভ উগরে দিচ্ছেন মহিলারা। চাপানউতোর চলছে প্রশাসনিক মহলে। এবার অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র নির্ধারিত সময়ে অনলাইনে আপলোড ও যাচাই না হওয়ার অভিযোগে ধূপগুড়ি পৌরসভার ৩২ জন কর্মীকে শোকজ করলেন মহকুমা শাসক। শোকজের জবাব দিতে এদিন মহকুমা শাসকের দফতরের হাজির পৌরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে প্রশসানের প্রশাসনিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।

অভিযোগ, অন্নপূর্ণা যোজনার ফর্ম নির্ধারিত সময়ে অনলাইনে আপডেট ও ভেরিফিকেশন না হওয়ায় ধূপগুড়ি পৌর এলাকার বহু মহিলা সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এ নিয়ে চর্চার মধ্যেই শুক্রবার সন্ধ্যায় ধূপগুড়ি পৌরসভার ৩২ জন কর্মীকে কারণ দর্শানোর নোটিস বা শোকজ নোটিস পাঠান মহকুমা শাসক। কেন এই গাফিলতি হয়েছে, তারই লিখিত ব্যাখ্যা চেয়েছে প্রশাসন। 

এদিকে শোকজ লেটার পাওয়া কর্মীদের দাবি, তাঁরা নির্ধারিত সময়ের মধ্যেই নিজেদের দায়িত্ব পালন করেছেন। তারপরেও কেন তাঁদের শোকজ করা হয়েছে তা তাঁরা বুঝতে পারছেন না। তাঁরা আপাতত লিখিতভাবে তাঁদের বক্তব্য মহকুমা শাসকের কাছে জমা দিতে চলেছেন বলে জানাচ্ছেন। 

অন্যদিকে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে চাপানউতোর চলছে কাটোয়াতেও। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সরব এলাকার মহিলারা। মুচলেকা লিখে পদত্যাগের ঘোষণা তৃণমূল পঞ্চায়েত প্রধানের। অভিযোগ, প্রধান আন্না দত্ত মণ্ডলের গাফিলতি ও সদিচ্ছার অভাবের কারণেই এলাকার কয়েকশো মহিলা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আর্থিক সুবিধা পাননি। পঞ্চায়েত অফিসে জমা দেওয়া অন্নপূর্ণা যোজনার ফর্ম এন্ট্রিই করা হয়নি। কাটোয়া ১ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত খাজুরডিহি গ্রাম পঞ্চায়েতের বারুজীবী কলোনির এ ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর চলছে রাজনৈতিক মহলে। 

Follow Us