Kharagpur Election Results 2026 LIVE: খড়গপুর সদরে বিজয়ী হলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

West Bengal Assembly Election Results 2026 LIVE Counting and Updates: ২০১৬ সালে বিজেপি প্রার্থী হিসেবে দিলীপ ঘোষের জয় এই কেন্দ্রে পদ্ম শিবিরের উত্থান ঘটায়। পরবর্তী উপনির্বাচনে তৃণমূল জয়ী হলেও ২০২১-এ বিজেপি পুনরায় আসনটি দখল করে। বর্তমানে লড়াই মূলত বিজেপির শক্ত সাংগঠনিক ভিত্তি এবং তৃণমূলের হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টার মধ্যে। হিন্দিভাষী ও রেল কর্মীদের ভোট এই কেন্দ্রের নির্ণায়ক শক্তি।

Kharagpur Election Results 2026 LIVE: খড়গপুর সদরে বিজয়ী হলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ
খড়্গপুরImage Credit source: TV9 Bangla

| Edited By: বৈশালী পাল

May 04, 2026 | 8:13 PM

প্রায় ২৬ হাজার ভোটে বিজয়ী হলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

 

দুপুর ১ টা বেজে ৪২ মিনিট- চতুর্থ রাউন্ডে ১২৩২৪ ভোটে এগিয়ে দিলীপ ঘোষ 

দুপুর ১ টা বেজে ৩৪ মিনিট- তৃতীয় রাউন্ডে ৯০৭৫ ভোটে এগিয়ে  দিলীপ ঘোষ 

সকাল ১০ টা বেজে ২০ মিনিট- খড়্গপুর সদরে দিলীপ ঘোষ প্রথম রাউন্ডের শেষে ১৫০০ ভোটে এগিয়ে।

 

সকাল ৯টা বেজে ১৫ মিনিট – খড়গপুরে দিলীপ ঘোষ এগিয়ে

খড়্গপুর: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র খড়গপুর সদর এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমার। এটি মূলত খড়গপুর পুরসভা এলাকা নিয়ে গঠিত। ভৌগোলিকভাবে এই অঞ্চলটি ‘মিনি ইন্ডিয়া’ হিসাবে পরিচিত, কারণ এখানে রেলওয়ের বিশাল কর্মক্ষেত্র থাকায় সারা ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ বসবাস করেন।

কংসাবতী নদীর তীরে অবস্থিত এই শহরটি দক্ষিণ-পূর্ব রেলের গুরুত্বপূর্ণ জংশন এবং খড়গপুর আইআইটি-র জন্য বিশ্ববিখ্যাত। ঐতিহাসিকভাবে এই কেন্দ্রটি কংগ্রেসের দীর্ঘকালীন দুর্গ ছিল। তবে গত এক দশকে এখানে রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলেছে।

২০১৬ সালে বিজেপি প্রার্থী হিসেবে দিলীপ ঘোষের জয় এই কেন্দ্রে পদ্ম শিবিরের উত্থান ঘটায়। পরবর্তী উপনির্বাচনে তৃণমূল জয়ী হলেও ২০২১-এ বিজেপি পুনরায় আসনটি দখল করে। বর্তমানে লড়াই মূলত বিজেপির শক্ত সাংগঠনিক ভিত্তি এবং তৃণমূলের হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টার মধ্যে। হিন্দিভাষী ও রেল কর্মীদের ভোট এই কেন্দ্রের নির্ণায়ক শক্তি।

এবারে এখানে বিজেপি প্রার্থী দীলিপ ঘোষ। তৃণমূলের হয়ে লড়াই করছেন প্রদীপ সরকার। প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকারকেই তৃণমূল পুনরায় প্রার্থী করেছে। তৃণমূলের লক্ষ্য হল সরকারের জনকল্যাণমূলক প্রকল্প এবং স্থানীয় নাগরিক পরিষেবা উন্নয়নের মাধ্যমে পুনরায় এই আসনটি জয় করা। কংগ্রেসের প্রার্থী পাপিয়া চক্রবর্তী ও সিপিএমের হয়ে লড়ছেন মধুসূদন রায়।

Follow Us