Malda Controversy: পডুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে দিলেন শিক্ষক! কড়া পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের

Malda School Teacher Suspended: অহেতুক পড়ুয়ার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ ও বিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ বিঘ্নিত করার অভিযোগ করা হয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে। গতকাল, শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ মালদহর চাঁচল সিদ্ধেশ্বরী স্কুলে ই-মেল মারফত সাসপেনশনের নির্দেশ আসে।

Malda Controversy: পডুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে দিলেন শিক্ষক! কড়া পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের
গ্রেফতার শিক্ষক।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 28, 2026 | 2:31 PM

মালদহ: সরস্বতীর ছবি ছিঁড়ে ফেলাকে ঘিরে তুমুল বিতর্ক। থানা অবধি গড়াল এই ঘটনা। এবার অভিযুক্ত শিক্ষককে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ।

চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে দেন। শিক্ষার দেবীকেই অপমান করার ঘটনায় থানায় অভিযোগ করেন পড়ুয়ার বাবা। এরপর ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় আজ পদক্ষেপ করল মধ্যশিক্ষা পর্ষদও। ডিআই-এর কাছে ঘটনার রিপোর্ট তলব করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। ডিআই-এর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করেছে পর্ষদ। পাশাপশি তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

অহেতুক পড়ুয়ার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ ও বিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ বিঘ্নিত করার অভিযোগ করা হয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে। গতকাল, শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ মালদহর চাঁচল সিদ্ধেশ্বরী স্কুলে ই-মেল মারফত সাসপেনশনের নির্দেশ আসে। আজ সাংবাদিক বৈঠক করে একথা জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী। তাঁর বক্তব্য, “পড়ুয়ার আঁকা দেবী সরস্বতীর ছবি ছিঁড়ে ফেলার অভিযোগে অভিযুক্ত শিক্ষক গ্রেফতার হওয়ার পরই পর্ষদের তরফে এই পদক্ষেপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সাসপেন্ড থাকবেন ওই শিক্ষক”।

অন্যদিকে, স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, প্রশাসন আইন অনুযায়ী কাজ করেছেন। ওই শিক্ষক তৃণমূলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। পর্ষদ যা পদক্ষেপ নিয়েছে, তাতে তারা খুশি।  নেতা বলেন, “চার তারিখের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছে, এই পশ্চিমবঙ্গ সরকার জিরো টলারেন্সে বিশ্বাসী। ওই শিক্ষক যা করেছেন, তা অত্যন্ত অন্যায় হয়েছে। প্রশাসন প্রশাসনের মতো কাজ করেছে। মধ্যশিক্ষা পর্ষদও সাসপেন্ড করেছে। আপাতত তদন্ত হোক। অভিযোগ প্রমাণিত হলে, উনি সাসপেনশনেই থাকবেন। শিক্ষাঙ্গনে দেবী সরস্বতীর ছবি ছিঁড়ে দেওয়া খুবই অন্যায়।”

Loading...
Unable to load recommendations.
Follow Us