Malda: এক রাতেই সব শেষ, বাড়ির এক কিলোমিটার দূরেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের

Malda: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই গ্রামে আজ সকালেই যুবকের গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। নিথর দেহ পড়ে ছিল। মামুদের গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকার খবর পাওয়া মাত্রই পরিবারের সদস্যরা ছুটে আসেন সেখানে। সঙ্গে সঙ্গে যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মামুদ মিঞাকে মৃত বলে ঘোষণা করেন।

Malda: এক রাতেই সব শেষ, বাড়ির এক কিলোমিটার দূরেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Feb 23, 2024 | 4:58 PM

মালদা: বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না মামুদ মিঞার। শেষে শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বছর কুড়ির ওই যুবকের দেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানা এলাকার চুরি অনন্তপুরের অন্তর্গত কেয়ামত টোলা এলাকায়। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই গ্রামে আজ সকালেই যুবকের গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। নিথর দেহ পড়ে ছিল। মামুদের গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকার খবর পাওয়া মাত্রই পরিবারের সদস্যরা ছুটে আসেন সেখানে। সঙ্গে সঙ্গে যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মামুদ মিঞাকে মৃত বলে ঘোষণা করেন।

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই গ্রামে বাবার সঙ্গেই থাকতেন মামুদ মিঞা নামে ওই যুবক। বাবার নাম ফারুক হোসেন। বাড়িতে মামুদরা দুই ভাই। দু’জনের মধ্যে মামুদই ছোট। গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়ে যে এমন একটা পরিণতি হবে মামুদের, তা পরিবারের কেউ কল্পনাই করতে পারেননি। আজ সকালে যখন স্থানীয় বাসিন্দারা মামুদের গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখে খবর দেন বাড়িতে, তখন একপ্রকার মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁদের।

মামুদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। চিকিৎসক মামুদকে মৃত বলে ঘোষণা করেন। মামুদের দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে মামুদের মৃত্যু হল, কীভাবে গুলিবিদ্ধ হল এই যুবক, সেই বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us