Malda News: ‘BJP, CPM ও কংগ্রেসকে ভোট দেবে তাদেরকে চিহ্নিত করে রাখুন, ভোটের পর…’, কী নিদান তৃণমূল নেতার?

নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, "বুলবুলের এখানে বিজেপি-তৃণমূল-বাম কেউ জিতবে না। আগেরবার জোট ছিল তা সত্ত্বেও ২৯ হাজার। এবার তো আলাদা-আলাদা ভাবে লড়ছে। সাধারণ মানুষ ওদের ভোট দেয় সেটা তো নষ্ট হয়। তাই যদি তৃণমূলকে ভোট দেয় তাহলে ভোটটার উপযুক্ত ব্যবহার হয়। আর এমন কোনও বাড়ি নেই যেখানে উন্নয়নের ছোঁয়া দিয়ে যায়নি।"

Malda News: BJP, CPM ও কংগ্রেসকে ভোট দেবে তাদেরকে চিহ্নিত করে রাখুন, ভোটের পর..., কী নিদান তৃণমূল নেতার?
বুলবুল খানImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 12, 2026 | 1:43 PM

মালদহ: ভোটের আগে হুমকি তৃণমূল নেতার। যাঁরা বিজেপি,সিপিএম ও কংগ্রেসকে ভোট দেবে তাঁদের চিহ্নিত করে রাখার কথা তার মুখে। ভোটের পর সেই সকল কর্মীদের দেখে নেওয়ার হুমকি তাঁদের মুখে। ঘটনাটি ঘটেছে মালদহে। সেখানেই ভোটের পর বিরোধী দলকে দেখে নেওয়ার হুমকি তৃণমূলের জেলা পরিষদের সদস্য বুলবুল খানের।

বুলবুলের দাবি, কংগ্রেস ও সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। জানা যাচ্ছে, হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের সোনাকুল হাই মাদ্রাসায় ছিল হরিশ্চন্দ্রপুর বিধানসভার তৃণমূল প্রার্থী মতিবুর রহমানের কাজের প্রতিজ্ঞা স্তম্ভ উন্মোচন সভা। সেই সভা থেকে বুলবুল প্রকাশ্যে সাধারণ ভোটারদেরকে এই হুমকি দেন। তাঁর বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, “বুলবুলের এখানে বিজেপি-তৃণমূল-বাম কেউ জিতবে না। আগেরবার জোট ছিল তা সত্ত্বেও ২৯ হাজার। এবার তো আলাদা-আলাদা ভাবে লড়ছে। সাধারণ মানুষ ওদের ভোট দেয় সেটা তো নষ্ট হয়। তাই যদি তৃণমূলকে ভোট দেয় তাহলে ভোটটার উপযুক্ত ব্যবহার হয়। আর এমন কোনও বাড়ি নেই যেখানে উন্নয়নের ছোঁয়া দিয়ে যায়নি।”

Follow Us