Malda: ‘চেনটা খোলো…’ উচ্চ মাধ্য়মিকের ইংরাজি পরীক্ষা শুরুর আগে স্রেফ এই কথাতেই পরীক্ষার্থীদের মারে আহত ৬ শিক্ষক! কারণ চমকে ওঠার মতো

Maldah: এদিকে এদিন মালদায় পরীক্ষার পরিদর্শনে যান পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য । তিনি অবশ্য এই বিষয় এখনই কোনও মন্তব্য করেননি।

Malda: চেনটা খোলো... উচ্চ মাধ্য়মিকের ইংরাজি পরীক্ষা শুরুর আগে স্রেফ এই কথাতেই পরীক্ষার্থীদের মারে আহত ৬ শিক্ষক! কারণ চমকে ওঠার মতো
স্কুলে বিশৃঙ্খল পরিস্থিতিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 05, 2025 | 2:23 PM

মালদহ:  উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষা ইংরাজি! হলে ঢোকার আগে পরীক্ষার্থীদের ছানবিন করা হচ্ছিল। টুকলি, নকল এড়াতেই স্কুলের তরফ থেকে এই পদক্ষেপ। কিন্তু সেটা করতে গিয়েই স্কুলে বেঁধে গেল ধুন্ধুমারকাণ্ড। বুধবার মালদহের বৈষ্ণবনগর থানার চামাগ্রাম হাইস্কুলে ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে ঘিরে সংঘর্ষ। পরীক্ষার্থীদের একাংশের হামলায় গুরুতর আহত হয়েছেন সংশ্লিষ্ট স্কুলের ৬ জন শিক্ষক। পরীক্ষার সময় ওই স্কুলে উত্তেজনা এতটাই চরমে পৌঁছয়, যে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

এদিকে এদিন মালদায় পরীক্ষার পরিদর্শনে যান পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য । তিনি অবশ্য এই বিষয় এখনই কোনও মন্তব্য করেননি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবছর চামাগ্রাম হাই স্কুলে সিট পড়েছে কান্দিটোলা হাইমাদ্রাসা, চর সুজাপুর হাই স্কুল এবং পারলালপুর হাই স্কুলের। পরীক্ষা শুরুর সময় মেন গেটের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছিলেন কয়েকজন শিক্ষক । সেই সময় পরীক্ষার্থীদের একাংশ তল্লাশি চালানোর প্রতিবাদ জানিয়ে আচমকা কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালায় বলে অভিযোগ। আর তাতেই পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ মধ্যে ধুন্ধুমারকাণ্ড ঘটে যায় । পরীক্ষার্থীদের বক্তব্য, “প্রথমে বলা হচ্ছিল ব্যাগের চেনটা খোলো… তারপর জামাকাপড়ও সার্চ করছিল, সারা শরীরে চলছিল তল্লাশি। সেটাতেই আপত্তি ছিল।” পরে ঘটনাস্থলে পৌঁছয় বৈষ্ণবনগর থানার পুলিশ। এই নিয়ে স্কুলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Follow Us