Malda fire incident: রাস্তা আটকে জ্যান্ত জ্বালানোর চেষ্টা, মুখ ফুটে যার নাম বেরল, শুনলে হাত-পা ঠান্ডা হয়ে যাবে

Malda: অভিযোগ, আগুন লাগার পর জাহাঙ্গীর রাস্তায় গড়াগড়ি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে চিকিৎসার জন্য চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আগুনে তাঁর বাইকটিও পুড়ে যায় বলে জানা গিয়েছে।

Malda fire incident: রাস্তা আটকে জ্যান্ত জ্বালানোর চেষ্টা, মুখ ফুটে যার নাম বেরল, শুনলে হাত-পা ঠান্ডা হয়ে যাবে
আহত ব্যক্তিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 05, 2026 | 11:06 AM

মালদহ: হাড়হিম ঘটনা! রাস্তা আটকে পেট্রল ঢেলে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা বাইক আরোহীকে। রাস্তায় গড়াগড়ি খেয়ে স্থানীয়দের চেষ্টায় নিজে বাঁচলেও ভস্মীভূত বাইক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার বেজপুরা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে আটটা নাগাদ জাহাঙ্গীর নামে ওই যুবক চাঁচল থেকে কোনুয়া হয়ে বাইকে করে বেজপুরায় যাচ্ছিলেন। বেজপুরাতেই বাড়ি ওই যুবকের। এলাকাবাসী সূত্রে খবর, বেজপুরা গ্রাম সংলগ্ন একটি ব্রিজের কাছে পৌঁছতেই দুই ব্যক্তি তাঁর পথ আটকায় বলে অভিযোগ। প্রথমে তাঁর বাইক থামিয়ে দেওয়া হয়। এরপর তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

অভিযোগ, আগুন লাগার পর জাহাঙ্গীর রাস্তায় গড়াগড়ি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে চিকিৎসার জন্য চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আগুনে তাঁর বাইকটিও পুড়ে যায় বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। প্রাথমিক ভাবে পারিবারিক বিবাদ বলেই সন্দেহ করা হচ্ছে।

আহত জাহাঙ্গীর হাসপাতাল থেকেই বলেন, “আমি চাঁচল থেকে বাড়ি যাচ্ছিলাম। ব্রিজের কাছে দু’জন দাঁড়িয়েছিল। আমায় হাত দেখিয়ে থামতে বলল। আমিও দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে দেখি আমার গায়ে পেট্রল ঢালছে আর একজন আগুন লাগিয়ে দিয়েছে। আমি ভয় পেয়ে গেছি। এরপর রাস্তায় গড়াগড়ি খেয়ে আগুন লাগাল। কে ছিল জানি না। মনে হচ্ছে বৌ-এর ষড়যন্ত্র। ওর সঙ্গে অশান্তি চলছিল। জমি নিয়ে হুমকি দিয়েছে। মনে হচ্ছে ও করিয়েছে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us