Market Price: একবছরে কতটা বাড়ল চাল-ডাল-ডিমের দাম? দেখে নিন একনজরে

চিনির দাম বেড়ে যাওয়ায় বাজারে নজরদারি বাড়িয়েছিল রাজ্য সরকার। তবে এবার বাজারে চাল-ডাল-চিনি-নুন সবই মহার্ঘ হয়েছে। সবজির দাম বাড়ছে চড়চড় করে। শীঘ্রই এ ব্যাপারে পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। তেমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Market Price: একবছরে কতটা বাড়ল চাল-ডাল-ডিমের দাম? দেখে নিন একনজরে
চাল-ডালের দাম বাড়ল কতImage Credit source: pexel

Nov 24, 2026 | 10:09 PM

নয়া দিল্লি: গত কয়েকদিনে যাঁরা বাজারে গিয়েছেন, তাঁরা বেশ বুঝতে পারছেন ফারাকটা কতটা। অসময়ের বৃষ্টির জেরে যখন মাঠে মাঠে পচছে ফসল, তখন পকেটে ঠিক কতটা টান পড়ছে, তা বেশ বোঝা যাচ্ছে। সাধারণ মানুষের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। দাম খতিয়ে দেখতে ময়দানে নামার নির্দেশ দেওয়া হয়েছে টাস্ক ফোর্সকেও।

এর আগে চিনির দাম বেড়ে যাওয়ায় বাজারে নজরদারি বাড়িয়েছিল রাজ্য সরকার। তবে এবার বাজারে চাল-ডাল-চিনি-নুন সবই মহার্ঘ হয়েছে। সবজির দাম বাড়ছে চড়চড় করে। শীঘ্রই এ ব্যাপারে পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। তেমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

চলতি বছরের মধ্য়ে কোন কোন জিনিসের দাম বাড়ল, কোনটা কমল, একনজরে

(কেন্দ্রের ক্রেতা সুরক্ষা মন্ত্রকের রিপোর্ট অনুসারে খুচরো বাজারের দাম)

চাল- জানুয়ারি মাসে কেজি প্রতি দাম ছিল ৪৭.৬৮ পয়সা। নভেম্বরে সেই দাম পৌঁছেছে ৫১ টাকায়।

ডিম- জানুয়ারিতে এক ডজন ডিমের দাম ছিল ৮৮টাকা ৬ পয়সা। নভেম্বরে সেটা বেড়ে হয়েছে ৮৯ টাকা ৩৫ পয়সা।

আটা- জানুয়ারি মাসে দাম ছিল ৩২ টাকা, নভেম্বরেও দাম রয়েছে ৩২ টাকাই। অর্থাৎ দাম বাড়েনি।

মুগ ডাল- জানুয়ারি মাসে মুগ ডালের দাম ছিল প্রতি কেজিতে ১১৭ টাকা। নভেম্বরে সেটা বেড়ে হয়েছে ১১৯ টাকা ৫৪ পয়সা।

Loading...
Unable to load recommendations.
Follow Us