Chief Minister Suvendu Adhikari: প্রতিমাসে বাড়িতে আসতে পারে ১৫ থেকে ১৮ হাজার টাকা! হিসাব কষে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

15,000 to 18,000 Per Month: বাংলা থেকে যে সব পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজের খোঁজে গিয়েছেন তাঁদের ফিরিয়ে আনার পক্ষেও জোরালো সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। এ রাজ্যেই যাতে তাঁদের কাজের ব্যবস্থা করা যায় সেই নির্দেশ দিলেন জেলা প্রশাসনের কর্তাদের।

Chief Minister Suvendu Adhikari: প্রতিমাসে বাড়িতে আসতে পারে ১৫ থেকে ১৮ হাজার টাকা! হিসাব কষে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
প্রতীকী ছবি Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Jul 10, 2026 | 6:36 PM

বহরমপুর: বহরমপুরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গঙ্গা ভাঙন থেকে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, একাধিক বিষয় নিয়ে হল কথা। সেই সঙ্গে রাজ্যের প্রান্তিক মানুষদের জন্যও বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। একেবারে হিসাবে করে বলে দিলেন কীভাবে প্রতিমাসে ১৫ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত পেতে পারে একটা পরিবার। 

অন্যদিকে বাংলা থেকে যে সব পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজের খোঁজে গিয়েছেন তাঁদের ফিরিয়ে আনার পক্ষেও জোরালো সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। এ রাজ্যেই যাতে তাঁদের কাজের ব্যবস্থা করা যায় সেই নির্দেশ দিলেন জেলা প্রশাসনের কর্তাদের। বললেন, “আমি প্রশাসনকে বলেছি পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য। বিকশিত ভারত জিরামজির একশোদিনের কাজ সহ আয়ুষ্মান ভারতের ৫ লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসার ব্যবস্থা রয়েছে। নির্মাণ শ্রমিক থেকে বিড়ি শ্রমিকদের জন্য ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্টের প্রজেক্ট রয়েছে।” 

এরপরই ১৫ থেকে ১৮ হাজার টাকার হিসাব দিতে গিয়ে বলেন, “ মুর্শিদাবাদে ১২ লক্ষ মহিলা ১ জুলাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। আমরা হিসাব করে দেখেছি একটা প্রান্তিক পরিবার বিভিন্ন প্রকল্প যেমন পিএম কিষাণ সম্মান নিধি, অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, ১২৫ দিনের কাজ ধরে মাসে ১৫ থেকে ১৮ হাজার টাকা পেতে পারেন। সঙ্গে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার রেশন, আয়ুষ্মান ভারতের ফ্রি স্বাস্থ্য পরিষেবা রয়েছে।”

অন্যদিকে মালদহ ও মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন রোধেও যে তৎপর সরকার তাও এদিন জোর দিয়ে বলেন শুভেন্দু। গঙ্গা ভাঙন নিয়ে মালদহ ও মুর্শিদাবাদের জন্য ৩ হাজার ৬০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। যার ৫০ শতাংশ দেবে কেন্দ্র, বাকি রাজ্য। ২৫০০ কোটি টাকা শুধু মুর্শিদাবাদের জন্য খরচ হবে। 

Follow Us