Gold Smuggle: সাইকেলের হ্যান্ডেলে লুকিয়ে সোনাপাচারের চেষ্টা, বাংলাদেশ সীমান্তে গ্রেফতার ১

আটক হওয়া যুবকের নাম মেহেবুব হোসেন (২০)। তিনি জলঙ্গীর ঘোষপাড়ার মুরাদপুর গ্রামের বাসিন্দা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ১০টা নাগাদ সাইকেলে চেপে নিজের জমিতে চাষ করার উদ্দেশ্যে এ দিন রওনা দেন ওই যুবক। কিন্তু জমিতে না গিয়ে বাংলাদেশের পাচারকারীর কাছ থেকে সোনা নিয়ে সাইকেলের হ্যান্ডেলের ভিতরে করে আনছিল যুবক।

Gold Smuggle: সাইকেলের হ্যান্ডেলে লুকিয়ে সোনাপাচারের চেষ্টা, বাংলাদেশ সীমান্তে গ্রেফতার ১
গ্রেফতার হওয়া যুবক

| Edited By: অংশুমান গোস্বামী

Feb 12, 2024 | 9:05 AM

জলঙ্গী: সাইকেলের হ্যান্ডেলে করে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করল বর্ডার সিকিউরিটি ফোর্স। সোনা উদ্ধারের পাশাপাশি পাচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বিএসএফ। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ। রবিবার এই ঘটনা ঘটেছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মুর্শিদাবাদের জলঙ্গীর ফরজিপাড়া এক নম্বর বিওপি পয়েন্টে।

আটক হওয়া যুবকের নাম মেহেবুব হোসেন (২০)। তিনি জলঙ্গীর ঘোষপাড়ার মুরাদপুর গ্রামের বাসিন্দা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ১০টা নাগাদ সাইকেলে চেপে নিজের জমিতে চাষ করার উদ্দেশ্যে এ দিন রওনা দেন ওই যুবক। কিন্তু জমিতে না গিয়ে বাংলাদেশের পাচারকারীর কাছ থেকে সোনা নিয়ে সাইকেলের হ্যান্ডেলের ভিতরে করে আনছিল যুবক। পয়েন্ট আসার পরে চেকিং করতে গিয়ে সেই হ্যান্ডেলের ভেতর থেকে কালো ব্ল্যাক টেপে জড়ানো ২৩২ গ্রাম সোনা উদ্ধার হয় বলে বিএসএফ সূত্রের খবর । ঘটনায় আটক করা হয় ওই যুবককে।

Follow Us