BSF News: সীমান্তে বিএসএফের গুলিতে জখম বাংলাদেশি, উদ্ধার প্রায় ৩ কেজি সোনা

West Bengal: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের দিক থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। অভিযোগ, তাঁর উদ্দেশ্য ছিল এদেশে সোনা পাচার করা। সেই সময় সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের নজরে পড়েন তিনি। জওয়ানরা তাঁকে থামার জন্য সতর্ক করেন।

BSF News: সীমান্তে বিএসএফের গুলিতে জখম বাংলাদেশি, উদ্ধার প্রায় ৩ কেজি সোনা
বিএসএফImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 07, 2026 | 12:10 PM

নদিয়া: ভারত-বাংলাদেশ (India-Bangladesh) সীমান্ত পেরিয়ে সোনা পাচারের চেষ্টা।  বিএসএফের (BSF) গুলিতে জখম হলেন এক বাংলাদেশি যুবক। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩ কেজি সোনা। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার টুঙ্গি সীমান্ত এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের দিক থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। অভিযোগ, তাঁর উদ্দেশ্য ছিল এদেশে সোনা পাচার করা। সেই সময় সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের নজরে পড়েন তিনি। জওয়ানরা তাঁকে থামার জন্য সতর্ক করেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানা গিয়েছে।

গুলিতে জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে পুলিশি নজরদারিতে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ধৃতের নাম মনির হোসেন। তিনি বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

এদিকে, তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সোনা কোথা থেকে আনা হয়েছিল এবং এই পাচারের পিছনে কোনও বড় চক্রের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us