BJP Leader: বিয়ারের বোতল ভেঙে বিজেপি নেতাকে খুনের চেষ্টার অভিযোগ, চাঞ্চল্যকর ঘটনা নদিয়ায়

BJP vs TMC: ক্ষোভে উগরে দিয়েছেন বিজেপির বুথ সভাপতি রূপ কুমার বিশ্বাসও। তিনি বলছেন, “আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি আমাদেরই এক বিজেপি সদস্যকে মারধর করছে। আমি প্রতিবাদ করলে আমার মোটর সাইকেল লাথি মেরে ফেলে দেওয়া হয়। আমাকে টানতে টানতে নিয়ে গিয়ে মারধর করা হয়। ওরা সকলেই তৃণমূল করে।”

BJP Leader: বিয়ারের বোতল ভেঙে বিজেপি নেতাকে খুনের চেষ্টার অভিযোগ, চাঞ্চল্যকর ঘটনা নদিয়ায়
শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 26, 2026 | 2:29 PM

নদিয়া: রাতের অন্ধকারে বিজেপির পঞ্চায়েত সদস্যের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ। ধারালো অস্ত্রের সঙ্গেই মদের বোতল ভেঙে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এলাকার লোকজনের তৎপরতায় কোনওরকমে প্রাণে বাঁচলেন বিদেপি নেতা। চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিবতলা পাড়া এলাকায়। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলেও তীব্র চাপানউতোর তৈরি হয়েছে। 

আক্রান্ত বিজেপির পঞ্চায়েত সদস্য সরজিৎ বিশ্বাস বলছেন, “সোমবার রাতে আমি একাই শিবতলায় বাড়ি সামনে বসেছিলাম। তখন তিন-চারটে ভ্যান গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল। ওখানেই ওরা নিজেদের মধ্যেই ঝগড়া শুরু করে দিয়েছিল। আমি তাঁদের বলতে চাই যে এখানে কোনওরকম অশান্তি করা যাবে না। ঠিক তখনই ওই এলাকার কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আচমকা আমার উপর হামলা করে। ওদের হাতে ধারালো অস্ত্র ছিল।”  

সরজিতের দাবি, পরিকল্পনা করেই এই হামলা করা হয়েছে। তিনি বলছেন, “লোহার রড দিয়ে মাথা, গোটা শরীরের মেরেছে আমার। বিয়ারের বোতল ভেঙে যখন আমাকে খুনের চেষ্টা করতে থাকে তখন আমি চেঁচামেঁচি করলে এলাকার লোকজন ছুটে আসে। বিজেপির কিছু লোকজনও ছুটে আসে। তারপরই আমাকে উদ্ধার করা হয়।” 

এলাকায় উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশের তৎপরতাতেই শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীকালে বিজেপি তরফে শান্তিপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ক্ষোভে উগরে দিয়েছেন বিজেপির বুথ সভাপতি রূপ কুমার বিশ্বাসও। তিনি বলছেন, “আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি আমাদেরই এক বিজেপি সদস্যকে মারধর করছে। আমি প্রতিবাদ করলে আমার মোটর সাইকেল লাথি মেরে ফেলে দেওয়া হয়। আমাকে টানতে টানতে নিয়ে গিয়ে মারধর করা হয়। ওরা সকলেই তৃণমূল করে।” 

Follow Us