Nadia: গ্রুপ ডি-র পরীক্ষায় নকল করার জন্য মোবাইল ব্যবহার করতে গিয়ে গ্রেফতার

Nadia: এরপরেই হাতেনাতে ধরে খবর দেওয়া হয় শান্তিপুর পুলিশকে। খবর পেয়ে পুলিশ শান্তিপুর থানার একাধিক স্কুল থেকে সাত জনকে গ্রেফতার করে। তাদের নাম ভিক্টর রায়, সুমন্ত বিশ্বাস, বিজয় বিশ্বাস, দেবজিৎ সিংহ রায়, রাজু বিশ্বাস-সহ আরও একাধিক ছাত্র। তাদের প্রত্যেকের বাড়ি হাঁসখালি থানা এলাকায়। আজ তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ব্যবহার করা মোবাইলগুলি।

Nadia: গ্রুপ ডি-র পরীক্ষায় নকল করার জন্য মোবাইল ব্যবহার করতে গিয়ে গ্রেফতার
গ্রেফতার যুবকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 09, 2026 | 5:39 PM

নদিয়া: সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার নকল করার জন্য মোবাইল ব্যবহার করতে গিয়ে গ্রেফতার করে। শান্তিপুরে পুলিশের জালে গ্রেফতার সাত পরীক্ষার্থী। রবিবার গোটা রাজ্য জুড়ে ডি গ্রুপের পরীক্ষা ছিল। সেই সময় আটক করে এই সাত জনকে। জিজ্ঞাসাবাদ পর তাদের গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। রাজ্যের বিভিন্ন স্কুলের পাশাপাশি শান্তিপুর থানা এলাকার একাধিক স্কুলে পরীক্ষা পড়েছিল। পরীক্ষা শুরু হওয়ার পর যে সমস্ত শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রে দেখাশোনার দায়িত্বে ছিলেন তাদের চোখে পড়ে কয়েকজন ছাত্র মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছে। এমনকি তারা উন্নতমানের চায়না মোবাইল ব্যবহার করেছে।

এরপরেই হাতেনাতে ধরে খবর দেওয়া হয় শান্তিপুর পুলিশকে। খবর পেয়ে পুলিশ শান্তিপুর থানার একাধিক স্কুল থেকে সাত জনকে গ্রেফতার করে। তাদের নাম ভিক্টর রায়, সুমন্ত বিশ্বাস, বিজয় বিশ্বাস, দেবজিৎ সিংহ রায়, রাজু বিশ্বাস-সহ আরও একাধিক ছাত্র। তাদের প্রত্যেকের বাড়ি হাঁসখালি থানা এলাকায়। আজ তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ব্যবহার করা মোবাইলগুলি।

গ্রুপ ডি পরীক্ষা-সহ একাধিক সরকারি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছিল। তা নিয়ে প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপও করা হয়। প্রশাসনের তরফ থেকে প্রত্যেক পরীক্ষার্থীকে সার্চ করা হয়, তখনই মোবাইল উদ্ধার হয়।