Nadia Murder: কংগ্রেস নেতা ও তাঁর ছেলে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কোপাল দুষ্কৃতীরা, ভয়ঙ্কর ঘটনায় নদিয়ায়

Nadia: প্রত্যক্ষদর্শী বলেন, "দুই বাপ-বেটায় বাড়ি যাচ্ছিল। রেলেগেটে সামনে এই ঘটনা। বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরত্বে ওদের উপর এমন নৃশংস হামলা চালানো হয়েছে।" মৃতের শ্যালিকা বলেন, "ও কংগ্রেস পার্টি করত। প্রতিটা মানুষের সঙ্গে থাকতেন, পাশে থাকতেন। হিংসা থেকে ওর শত্রুরা খুন করে দিল। ওর ছেলেটাকেও কেন খুন করল জানি না।" 

Nadia Murder: কংগ্রেস নেতা ও তাঁর ছেলে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কোপাল দুষ্কৃতীরা, ভয়ঙ্কর ঘটনায় নদিয়ায়
আনিসুর রহমানImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 15, 2026 | 11:08 PM

নদিয়া:নাকাশিপাড়ায় হাড়হিম ঘটনা। বাবা-ছেলেকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ। গাড়ি করে ফেরার সময় তাঁদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। কিন্তু এর পিছনে কারা তা খতিয়ে দেখছে পুলিশ। কী কারণে এমন ঘটনা সবটাই দেখা হচ্ছে।

জানা যাচ্ছে, মৃতের নাম আনিসুর রহমান (৫০)। তিনি কংগ্রেস নেতা হিসাবে এলাকায় পরিচিত। আর তাঁর ছেলে আবু সুফিয়ান (২৪)। পেশায় তিনি আইনজীবী। দুজনই শনিবার রাতে একটি চার চাকা গাড়ি করে ফিরছিলেন। সেই সময় নাকাশিপাড়া থানার নাগাদি রেলগেটের কাছে আক্রমণ করে দুষ্কৃতীরা। প্রথমে গুলি ছোড়ে তারা। এখানেই ক্ষান্ত হয়নি। মৃত্যু নিশ্চিত করতে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁদের। এরপরই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব।

প্রত্যক্ষদর্শী বলেন, “দুই বাপ-বেটায় বাড়ি যাচ্ছিল। রেলেগেটে সামনে এই ঘটনা। বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরত্বে ওদের উপর এমন নৃশংস হামলা চালানো হয়েছে।” মৃতের শ্যালিকা বলেন, “ও কংগ্রেস পার্টি করত। প্রতিটা মানুষের সঙ্গে থাকতেন, পাশে থাকতেন। হিংসা থেকে ওর শত্রুরা খুন করে দিল। ওর ছেলেটাকেও কেন খুন করল জানি না।”

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। তিনি গোটা রাজ্যজুড়ে রবিবার কালা দিবসের ডাক দিয়েছেন। প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন, “নদিয়ার কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ানকে গুলি করে হত্যা করা হয়েছে আজ।আমরা এই নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা করি। এই রাজ্যে সংখ্যালঘু এবং বিরোধীদের কণ্ঠরোধের অপচেষ্টার বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসের লড়াই চলবেই।”

Loading...
Unable to load recommendations.
Follow Us