Ghee: এ কেমন ঘি! পুরো বোতল সমেত তুলে নিয়ে গেল খাদ্য দফতরের আধিকারিকরা

উল্লেখ্য, রাজ্যে খাবারের গুণগত মান নিয়ে ইতিমধ্যেই একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে খাদ্য দফতর। রেস্তোরাঁ, হোটেল, মিষ্টির দোকান-সহ বিভিন্ন খাবারের দোকানে তল্লাশি ও নমুনা সংগ্রহের পাশাপাশি ভেজাল খাবার বাজারজাত করার অভিযোগে কয়েকটি দোকান সিলও করা হয়েছে।

Ghee: এ কেমন ঘি! পুরো বোতল সমেত তুলে নিয়ে গেল খাদ্য দফতরের আধিকারিকরা
নদিয়ায় ঘি উদ্ধারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 14, 2026 | 4:06 PM

নদিয়া: পচা খাবার, পনিরে চুল, ইত্যাদি নানাবিধ কারণে রাজ্যজুড়ে হানা দিচ্ছে খাদ্য দফতর। বাদ যায়নি নদিয়াও। আর এবার নকল ও ভেজাল ঘিয়ের কারবারিদের বিরুদ্ধে অভিযানে নামল খাদ্য দফতর ও পুলিশ। সোমবার নদিয়ার ফুলিয়ার বুইচা ঘোষপাড়া এলাকায় যৌথ অভিযান চালায় ডিইবি (Enforcement Branch), ফুড সেফটি আধিকারিক এবং শান্তিপুর থানার পুলিশ।

সূত্রের খবর, বুইচা ঘোষপাড়া এলাকার একাধিক ঘি ব্যবসায়ীর বাড়িতে হানা দেন আধিকারিকরা। সেখান থেকে ঘিয়ের গুণগত মান যাচাই করেন। তারপর বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংগৃহীত নমুনা পরীক্ষার পর রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। এ দিন, এক আধিকারিককে বলতে শোনা যায়, গ্লাভস পরে ঘি তৈরি করতে। নয়ত তাতে

উল্লেখ্য, রাজ্যে খাবারের গুণগত মান নিয়ে ইতিমধ্যেই একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে খাদ্য দফতর। রেস্তোরাঁ, হোটেল, মিষ্টির দোকান-সহ বিভিন্ন খাবারের দোকানে তল্লাশি ও নমুনা সংগ্রহের পাশাপাশি ভেজাল খাবার বাজারজাত করার অভিযোগে কয়েকটি দোকান সিলও করা হয়েছে। এবার সেই নজর পড়ল নকল ও ভেজাল ঘিয়ের কারবারিদের উপর। ফুলিয়ায় সোমবারের অভিযানকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us