AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kaliganj: টোটোচালক সাদ্দাম হোসেনকে দেখেই সন্দেহ হয়েছিল পুলিশের, মাটি খুঁড়ে পেল ৩২ লক্ষ টাকা

Kaliganj Toto Driver Arrested: পুলিশ জানিয়েছে, সাদ্দাম হোসেন শেখ মাদক পাচার চক্রে জড়িত। এদিন সাদ্দামের বাড়িতে আচমকা হানা দেয় রাজ্য পুলিশের বিশাল বাহিনী। সঙ্গে ছিল কালীগঞ্জ পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সাদ্দামের বাড়িতে হানা দেয় পুলিশ। পুরো এলাকা ঘিরে ফেলে। তাঁর ঘরের মেঝে খুঁড়ে ৩২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। শুধু টাকা নয়, ৫০০ গ্রাম হেরোইন-সহ আরও অন্য মাদক উদ্ধার হয়েছে।

Kaliganj: টোটোচালক সাদ্দাম হোসেনকে দেখেই সন্দেহ হয়েছিল পুলিশের, মাটি খুঁড়ে পেল ৩২ লক্ষ টাকা
টোটোচালকের বাড়ির মেঝে খুঁড়েই থ পুলিশImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 05, 2026 | 6:07 PM
Share

কালীগঞ্জ: পেশায় টোটোচালক। কিন্তু, সেই টোটো চালানো যে শুধুমাত্র লোকের চোখে ধুলো দেওয়ার জন্য, তা বুঝতে পারেননি প্রতিবেশীরা। তাই, রবিবার টোটোচালকের বাড়িতে পুলিশ পৌঁছতেই চমকে ওঠেন প্রতিবেশীরা। এখানেই শেষ নয়, টোটোচালকের ঘরের মেঝে খুঁড়তেই থ হয়ে গেলেন সবাই। ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। পাওয়া গেল নিষিদ্ধ মাদক। ঘটনাটি নদিয়ার কালীগঞ্জের। সাদ্দাম হোসেন শেখ নামে ওই টোটোচালক এবং তাঁর ছেলে আক্তার শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

সাদ্দামের বাড়ি কালীগঞ্জ থানার বড়চাঁদঘর গ্রাম পঞ্চায়েতের খড়ের মাঠ এলাকায়। পুলিশ জানিয়েছে, সাদ্দাম হোসেন শেখ মাদক পাচার চক্রে জড়িত। এদিন সাদ্দামের বাড়িতে আচমকা হানা দেয় রাজ্য পুলিশের বিশাল বাহিনী। সঙ্গে ছিল কালীগঞ্জ পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সাদ্দামের বাড়িতে হানা দেয় পুলিশ। পুরো এলাকা ঘিরে ফেলে। তাঁর ঘরের মেঝে খুঁড়ে ৩২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। শুধু টাকা নয়, ৫০০ গ্রাম হেরোইন-সহ আরও অন্য মাদক উদ্ধার হয়েছে।

Nadia Cash Recovered

উদ্ধার হয়েছে টাকা

টাকা ও মাদক উদ্ধারের পরই সাদ্দাম ও তাঁর ছেলে আক্তারকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ তাঁকে গাড়িতে তোলার সময় সাংবাদিকদের একের পর এক প্রশ্নে নীরব ছিলেন সাদ্দাম। গাড়িতে উঠে রীতিমতো মুখ লুকিয়ে নেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাদ্দাম মাদক পাচার করতেন। তাঁর সঙ্গে যুক্ত ছিলেন আক্তারও। ধৃত ২ জনকে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রে যুক্ত বাকিদের গ্রেফতারের চেষ্টা করা হবে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সাদ্দাম যে মাদক পাচারে যুক্ত, তাঁরা ঘুণাক্ষরেও টের পাননি। টোটো চালানোর পাশাপাশি চাষাবাদ করেন। আর তাঁর ছেলের স্টেশনারি দোকান রয়েছে। বাবাকে চাষাবাদে সাহায্য করেন। কিন্তু, বাবা-ছেলে যে মাদক পাচার চক্রে জড়িত, তাঁরা বুঝতে পারেননি।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা